এক্সপ্লোর

Didir Doot : ফের ক্ষোভের মুখে 'দিদির দূত' শতাব্দী, গাড়ি আটকে অভিযোগ বৃদ্ধার

Satabdi Didir Doot : সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : লালমাটির জেলায় ( Birbhum ) আবারও দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূতেরা ( Didir Doot ) । একদিকে এলাকার মানুষের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক ( TMC MLA )। অন্যদিকে,  বিক্ষোভের মুখে শতাব্দী রায় ( Satabdi Roy )। 

বীরভূমে এর আগেও  দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।

অন্যদিকে আবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদেরই একাংশ। তাঁদের অভিযোগ, স্থানীয় খেলার মাঠ বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধান, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। 

আরও পড়ুন :

Vande Bharat : হাওড়া - NJP র পর, এবার বন্দে ভারত ছুটবে পুরী অবধি ?

এর আগেও জেলায় জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন দিদির দূতেরা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, কেউই বাদ যাননি ক্ষোভ থেকে। এর আগেও এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়েন শতাব্দী। ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন দিদির দূত, তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। kolkata:

এর আগে এই মাসের ১৩ তারিখে তুমুল ক্ষোভ-বিক্ষোভের মুখোমুখি হতে হয় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। তারপর দলীয় কর্মীর বাড়িতে খেতে বসেও না খেয়ে উঠে যাওয়া নিয়ে বাধে বিতর্ক! রামপুরহাটের বিষ্ণুপুর গ্রামে, জনসংযোগে যান তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানে তাঁকে দেখেই রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। শুধু সেখানেই নয়, জানুয়ারিতে  রামপুরহাট, নলহাটির পর মহম্মদবাজারেও দিদির দূত কর্মসূচিতে গিয়ে, বীরভূমে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গত রবিবার সকালে, মহম্মদবাজারের ফুল্লাইগ্রামে, শতাব্দীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। মূলত, পানীয় জল, আবাস যোজনায় বাড়ি না পাওয়ায় ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। স্থানীয়রা দাবি করেন , ' আমরা জল চাই, স্বাস্থ্য় চাই। আমরা চাষের সুবিধা চাই, আমাদের গ্রামে ১৫ বছরেও জল হয়নি ' 

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগের লক্ষ্য়ে দিদির দূত কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কিন্তু, দিকে দিকে তৃণমূলের জনপ্রতিনিধিদের যেভাবে ক্ষোভ-বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, ভোটের ফলে এর কী প্রভাব পড়বে?

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget