এক্সপ্লোর

Durga Puja 2021 : যতদিন যাচ্ছে জৌলুস বাড়ছে বামাক্ষ্যাপার স্মৃতিবিজড়িত সরকার বাড়ির দুর্গাপুজোর

কথিত আছে, সরকার পরিবারের বংশধর দুর্গাদাস সরকারের হাত ধরে মাত্র ১৩ বছর বয়সে তারাপীঠ মন্দিরে ফুল তোলার কাজে যোগ দেন বামাক্ষ্যাপা।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : আজও প্রচীন ঐতিহ্য বজায় রেখে বামাক্ষ্যাপার স্মৃতিবিজড়িত পুজো হয়ে আসছে রামপুরহাট থানার আটলা গ্রামের সরকার বাড়িতে। যতদিন যাচ্ছে এই পুজোর জৌলুস ততই বাড়ছে। আটলা গ্রামের সরকার বাড়ির পুজো আনুমানিক  ৩০০ বছরের বেশি।

 বোধনের দিন  ঘট মণ্ডপে আনার পর থেকেই আটলা গ্রামের সরকার বাড়ির পুজো শুরু হয়। সেই দিন থেকেই প্রতিদিন চলে পুজো এবং চণ্ডীপাঠ।  পুজোর প্রতিষ্ঠাতা তৎকালীন আটলা গ্রামের জমিদার ঘনশ্যাম সরকার। তিনি খুব ধার্মিক ছিলেন। এলাকার মানুষকে পুজোর কটা দিন আনন্দে রাখতে তিনি  মন্দির বানিয়ে একচালার সাবেকি মৃন্ময়ী প্রতিমা গড়ে পুজোর সূচনা করে। পরে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি ভেঙে পড়ে। কিন্তু পুজো বন্ধ হয়নি। মাটির মন্দির নির্মাণ করে পুজো চলত। কথিত আছে, সরকার পরিবারের বংশধর দুর্গাদাস সরকারের হাত ধরে মাত্র ১৩ বছর বয়সে তারাপীঠ মন্দিরে ফুল তোলার কাজে যোগ দেন বামাক্ষ্যাপা। পরবর্তী সময়ে পুজোর দিনগুলিতে নিজের গুরুদেব কৈলাশপতিকে সঙ্গে নিয়ে সরকার বাড়ির পুজোয় অংশ নিতেন সাধক বামাক্ষ্যাপা।

১৩৬০-৬২ বঙ্গাব্দে সরকার বাড়িতে অর্থাভাব দেখা দেওয়ায় পুজো প্রায় বন্ধ হয়ে আসছিল। সেসময় তাঁরা গ্রামের অহিভূষণ চট্টোপাধ্যায়কে পুজোর দায়িত্ব দিয়ে সপরিবারে ভাগলপুর চলে যান। কিন্তু অহিভূষণের আর্থিক অবস্থা ভাল না থাকায় এগিয়ে আসেন গ্রামের কুমারিশচন্দ্র সরকার। তখন থেকেই পুজো চালিয়ে আসছেন চট্টোপাধ্যায় ও সরকার বাড়ির সদস্যরা। তাঁদের বর্তমান বংশধর প্রবীণ কালীকিংকর চট্টোপাধ্যায়, উমাকিঙ্কর চট্টোপাধ্যায় ও বাসুদেব সরকাররা জানান, “এই পুজোর প্রতিষ্ঠাতা সরকার বাড়ির বর্তমান সদস্যরা এখন আর আসেন না। তবে প্রতিবছরই তাঁরা সাহায্য পাঠান ।  

 সপ্তমীর দিন পালকিতে করে সাড়ম্বরে মায়ের ঘট ভরে আনা হয়। সন্ধি পুজোয় ছাগ বলি করে রান্না প্রসাদ মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়।  দশমীর দিন মাকে বাইচে নাচিয়ে সরকার বাড়ির পুকুরে নিরঞ্জন দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget