এক্সপ্লোর

Durga Puja 2021 Special: এবছর ৬২ তম বর্ষে পদার্পণ করছে সিউড়ির বসাক বাড়ির দুর্গাপুজো

Durga Puja 2021 Special: ১৩৬৬ বঙ্গাব্দে বীরভূমের সিউড়িতে স্বর্গীয় যামিনী কান্ত বসাকের হাত ধরে শুরু হয় এই পুজো। তার আগে বাংলাদেশের ঢাকার ধামড়াই গ্রামে প্রথম শুরু হয়েছিল এই পুজো।

গোপাল চট্টোপাধ্যায়, সিউড়ি (বীরভূম): দুর্গাপুজো আসতে হাতে গুনে আর মাত্র কয়েকটা দিনই বাকি। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শহর থেকে জেলা সর্বত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব মাতিয়ে তুলতে একে একে সেজে উঠছে বিভিন্ন বনেদি বাড়িগুলিও। যেমন বীরভূমের সিউড়ির বসাক বাড়ির পুজো।

পশ্চিমবঙ্গের বিভিন্ন বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম হল বীরভূমের সিউড়ির বসাক বাড়ির দুর্গাপুজো। এই বছর ৬২ তম বর্ষে পদার্পণ করছে এই বাড়ির পুজো। ১৩৬৬ বঙ্গাব্দে বীরভূমের সিউড়িতে স্বর্গীয় যামিনী কান্ত বসাকের হাত ধরে শুরু হয় এই পুজো। তার আগে বাংলাদেশের ঢাকার ধামড়াই গ্রামে প্রথম শুরু হয়েছিল এই পুজো। তবে ১৩৬৬ বঙ্গাব্দে বাংলাদেশ থেকে সিউড়িতে এসে ঘট স্থাপনের মাধ্যমে শুরু হয় এখানের দুর্গাপুজো। প্রথম থেকেই এই বাড়িতে মাটির দুর্গা মূর্তি গড়ে পুজো করা হত। কিন্তু কালের নিয়মে একে একে কমেছে লোকবল। ফলে পরিবর্তন এসেছে চিরাচরিত কিছু প্রথায়। লোকবল কমে যাওয়ায় গত ২০১৭ সালে বসাক বাড়িতে স্থাপন করা হয় অষ্টধাতুর দুর্গা মূর্তি। সেই থেকে ওই মুর্তিকেই পুজো করা হয়। 

বর্তমানে বসাক বাড়ির পুজোর দায়িত্বে আছেন প্রয়াত যামিনী কান্ত বসাকের পৌপুত্র মলয় কান্ত বসাক ও তাঁর স্ত্রী মৌমিতা বসাক এবং বোন মন্দিরা গঙ্গোপাধ্যায়। তবে এই বাড়ির পুজোর জৌলুস এখনও অক্ষুণ্ণ রয়েছে। প্রত্যেকবছর বেশ জাঁকজমকের সঙ্গে পারিবারিক রীতি মেনেই পুজো করা হয়। বিভিন্ন জায়গা থেকে এসে দর্শনার্থীরা ভিড় করেন এই বাড়ির পুজোয়। যদিও গত দুই বছর ধরে চলা করোনা আবহে জাঁকজমকে খানিক ভাটা পড়েছে নিশ্চয়ই। 

পঞ্চমীর দিন থেকেই শুরু হয়ে যায় নানা বিধি মেনে পুজো। যেহেতু এই বাড়িতে মা মনসাও বিরাজ করেন তাই পঞ্চমীর দিনেই মা মনসার ঘট স্থাপন করা হয়। সিউড়ির বসাক বাড়িতে দেবী দুর্গা বৈষ্ণবী মা হিসেবে পূজিত হন। ফলে পুজোর কয়েকদিন গোটা পরিবারে চলে নিরামিষ খাওয়া দাওয়া। মহাষষ্ঠীতে বোধনের ঘট বসানো হয়। ওইদিন মাকে নিজেদের বাড়িতে তৈরি নাড়ু,মুড়কি, বাতাসা ভোগ দেওয়া হয়। মহাসপ্তমীতে লুচি, পায়েসের ভোগ নিবেদন করা হয়। যেহেতু এখানে মা মনসা বিরাজ করেন তাই পঞ্চমী থেকে অষ্টমী প্রতিদিনই দুধ কলাও নিবেদন করা হয়। পুজোর প্রত্যেকটা দিনে নিয়ম মেনে হয় চণ্ডীপাঠ করা হয়। এরপর মহানবমীতে মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং তারপরেই মা মনসার ঘট বিসর্জন দেওয়া হয়। একইসঙ্গে নারায়ণ সেবাও করা হয়। দশমীর দিন মা দুর্গাকে পান্তা প্রসাদ যেমন চাল, কলা, দই, সিদ্ধি দিয়ে পান্তা প্রসাদ নিবেদন করা হয়। এরপর বাড়ির সকলে মেতে ওঠেন সিঁদুর খেলায়। সবশেষে মহাসমারহে পারিবারিক রীতি মেনেই ঘট বিসর্জনের মাধ্যম বিসর্জিত হন দুর্গা মা।

আরও পড়ুন: Durga Puja 2021 Special Recipe: চিংড়ি -কাঁকড়ার যুগলবন্দি , সঙ্গে কষিয়ে মাংস - পেটপুজো জমজমাট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget