এক্সপ্লোর

Firhad Hakim:'বোমার মশলা সরবরাহ করছে বিজেপি', মাড়গ্রামের ঘটনায় ষড়যন্ত্র-তত্ত্ব ফিরহাদ হাকিমের

Conspiracy Theory On Birbhum Margram Bomb Blast:'বোমার মশলা সরবরাহ করছে বিজেপি। প্রতিরক্ষার জন্য তৈরি করা অস্ত্র-সম্ভার এখনও ছড়িয়ে পড়ছে', বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্র-তত্ত্ব কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।

আবির দত্ত, ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: 'বোমার মশলা সরবরাহ করছে বিজেপি (BJP)। প্রতিরক্ষার (defence) জন্য তৈরি করা অস্ত্র-সম্ভার (arms) এখনও ছড়িয়ে পড়ছে', বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্র-তত্ত্ব (conspiracy theory) কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (firhad hakim)। কিন্তু কেন এমন মনে করেন তিনি? 'অন্য কোনও ভাবে তো এগুলি পাওয়া যায় না। আমি টেকনিক্যাল নাম জানি না। কিন্তু এগুলি তো কার্তুজ তৈরি করতে লাগে। এগুলি সমাজবিরোধীদের হাতে যাচ্ছে কী করে?' তাঁর মতে, কেন এই সময়ই এমন ঘটনা ঘটছে, এটা দেখা দরকার। মেয়রের প্রশ্ন, 'ষড়যন্ত্রটা কী?'

আর কী বললেন?
ফিরহাদ হাকিমের স্পষ্ট দাবি, যারা নিউটন শেখকে মেরেছে তারা আগে নিশ্চিত ভাবেই বিজেপি করত। এখন কংগ্রেস করে। কলকাতার মেয়রের কথায়, 'আমি একশো শতাংশ নিশ্চিত এর নেপথ্যে বিজেপিই রয়েছে। কারণ ওঁদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কাজ না হলে কে করবে?' এই মুহূর্তে গরুপাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলবন্দি। তবে কি সেই সুযোগে লালমাটি দখলের ছক এগুলি? ফিরহাদ হাকিমের কথায়, 'পারবে না। আগেও যত বার ভোট হয়েছে, অনুব্রতকে গৃহবন্দি করে রেখেছে। ভোট কর্মীরা করান, মানুষ ভোট দেন। বোমা-বারুদ দিয়ে বাংলার ভোট হয় না।' 

কী ঘটেছিল?
বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু ও তৃণমূল প্রধানের ভাইয়ের গুরুতর জখম হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি নিহত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। এলাকায় পৌঁছেছেন বোলপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল ও হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। অন্যদিকে, ঘটনার পর থেকেই থমথমে মাড়গ্রাম। বিস্ফোরণে গুরুতর জখম তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখের অবস্থা। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। এই দুটি পঞ্চায়েতে কারা প্রার্থী হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। এর মধ্যেই মাড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget