এক্সপ্লোর

Kaushiki Amavasya 2023 : কৌশিকী অমাবস্যায় সাজ সাজ রব তারাপীঠে, কড়া নজরদারি, মোতায়েন এক হাজার পুলিশকর্মী

Tarapith News: বৃহস্পতিবার কৌশিকী আমাবস্যা, তার আগে প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে চলছে প্রস্তুতি।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কৌশিকী অমাবস্যা উপলক্ষে সাজ সাজ রব তারাপীঠে (Tarapith News)। জোরদার করা হয়েছে নিরাপত্তাও। তারাপীঠের নিরাপত্তায় মোতায়েন থাকবেন এক হাজার পুলিশ কর্মী এবং সতেরোশো সিভিক ভলিন্টিয়ার। বুধবার দুপুর ২টো থেকে তারাপীঠে চার চাকা ঢুকবে না।

সাজ সাজ রব তারাপীঠে: বৃহস্পতিবার কৌশিকী আমাবস্যা, তার আগে প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে চলছে প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে দমকলের পাশাপাশি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা আধিকারিক সহ অনান্যরা তারাপীঠে মন্দির সংলগ্ন যাওয়া রাস্তা পরিদর্শন করেন। রাস্তার উপর দোকান সরিয়ে দেওয়া হয়। এসডিপিও ধীমান মিত্র জানান, কৌশিকী আমাবস্যায় যাতে কোনও অপ্রতিকর ঘটনা না ঘটে, তার জন্য এক হাজার পুলিশ কর্মী  এবং ১৭০০ সিভিক ভলিন্টিয়ার থাকবে। এছাড়া ড্রোন, পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি, ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। বুধবার দুপুর ২টো থেকে তারাপীঠে কোনো চার চাকা গাড়ি ঢুকবে না।

প্রতিদিনই ভক্তদের সমাগম হয় তারাপীঠ মন্দিরে। নিত্য পুজোপাঠ তো হয়েই থাকে, তাছাড়াও শনি-মঙ্গলবার এবং বিশেষ দিনগুলিতে বিশেষ পুজো হয়ে থাকে। শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনও ভক্ত খালি হাতে ফেরে না। তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) সারা বছরই জনসমাগম হয়। বিশেষ দিনগুলিতেও ভিড় করেন পুণ্যার্থীরা। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এই বছরও প্রচুর ভক্তের সমাগম হবে বলেই অনুমান। তাই পুণ্যার্থীদের কথা ভেবে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদিন সারারাত মন্দির খোলা রাখা হবে, জানালেন মন্দির কমিটি সভাপতি তারাময় মুখোপাধ্যায়।            

কৌশিকী আমাবস্যায় তারাপীঠে ভক্তরা যাতে অনলাইনে পুজো দিয়ে প্রতারিত না হন তার জন্য মন্দির কমিটি থেকে ভক্তদের সতর্ক করা হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় বলেন, "অনলাইনে তারাপীঠে তারা মায়ের পুজোর কোনও ব্যবস্থা নেই। করোনাকালে এই পুজো ব্যাপক আকার ধারন করেছিল। তারপর থেকে আমরা সাইবার ক্রাইম অফিসে জানিয়ে ছিলাম। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সেই অনলাইন পুজো বন্ধ হয়নি, রীতিমতো চলছে। ভক্তরা নিজস্ব সেবায়েতকে দিয়ে পুজো করাতে পারে। ডাক যোগে প্রসাদ পাঠানো হয়। অনলাইন কোনও ব্যবস্থা নেই।''                 

আরও পড়ুন: East Midnapore News: দোতলা বাড়ি থাকতেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা! কাঠগড়ায় তৃণমূল নেতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget