এক্সপ্লোর

Birbhum: জীবন বাঁচলেও বিস্ফোরণে দু'চোখের দৃষ্টিই হারাল বীরভূমের শিশু

Kids Lose Eyesight: দু'টি চোখই হারাল বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে আহত ৭ বছরের শিশু। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে খবর, শরীরে একাধিক আঘাত থাকায়, করতে হবে প্লাস্টিক সার্জারি।

সন্দীপ সরকার, বীরভূম: দু'টি চোখই (eyesight) হারাল (lose) বীরভূমের (birbhum) মাড়গ্রামে বোমা ফেটে আহত ৭ বছরের শিশু (kids)। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি (RIO) সূত্রে খবর, শরীরে একাধিক আঘাত থাকায়, করতে হবে প্লাস্টিক সার্জারি। এর আগে SSKM-এ মৃত্যু (death) হয়েছে জখম ভাইয়ের। তবে এখনও বোমা বিস্ফোরণের অভিযোগ মানতে নারাজ পরিবার, তাদের দাবি- চকোলেট বোমা ফেটেই আহত হয় দু'ভাই।

কী অবস্থা?
গত ২৩ ডিসেম্বর বোমার আঘাতে জখম হয় ২ শিশু। ২৮ ডিসেম্বর মারা যায় দুজনের এক জন। এবার চোখ হারাল দাদা। বীরভূমের মাড়গ্রামে বোমায় জখম নলহাটির বাসিন্দা শিশুর সামনে এখন শুধুই অন্ধকার! জখম শিশুর চিকিৎসা চলছে রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি-তে। হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণে শিশুর ডান চোখ আগেই নষ্ট হয়ে গিয়েছিল। পাল্টে গিয়েছিল সেই চোখের আকৃতি। বিস্ফোরণের অভিঘাতে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাঁ চোখেও দেখতে পাওয়ার আশা নেই। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজির অধিকর্তা, অসীমকুমার ঘোষ, বললেন, 'শরীরে একাধিক আঘাত থাকায়, প্লাস্টিক সার্জারি করতে হবে। তার জন্য সময় লাগবে'

কী ঘটেছিল?
বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামাবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। একজনের বয়স ৬ বছর, আর একজন ৭। গত ২৩ ডিসেম্বর, শুক্রবার সকালে বাড়ির দোতলায় বসে খেলার সময় বল ভেবে হাত দিয়েছিল বোমায়। আচমকা বিস্ফোরণে ঝলসে যায় দু'টি ছোট্ট শরীর। প্রথমে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিজনরা। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। সেখানেই গত ২৮ তারিখ মৃত্যু হয় ৬ বছরের ভাইয়ের। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি-তে স্থানান্তরিত করা হয় ৭ বছরের দাদাকে। কিন্তু পুরোপুরি রক্ষা হল না! জীবন বাঁচানো গেলেও ফেরানো গেল না চোখের আলো! বোমা বিস্ফরণের জেরেই এই ঘটনা বলে দাবি করেছে পুলিশ। কিন্তু এখনও সেই চকোলেট বোম তত্ত্বেই অনড় শিশুদের পরিবার। এর আগে মানিকচক, মিনাখাঁ, কুলপি, সাঁইথিয়া, কাঁকিনাড়াতে একের পর এক বিস্ফোরণের ঘটনায় রক্ত ঝরেছে নাবালকদের। চলতি বছরেই পঞ্চায়েত ভোট। চড়ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের। এক জখম শিশুর মৃত্যুর পর, আর এক শিশু চোখ হারাল বীরভূমের মাড়গ্রামের ঘটনায়। আর কত দিন চলবে এরকম? কবে বদলাবে ছবিটা? প্রশ্ন উঠছেই, উত্তর অধরা।

আরও পড়ুন:আন্তর্জাতিক অভিষেকে অনবদ্য মাভি, দুই রানে জয় পেল ভারত

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget