এক্সপ্লোর

Birbhum News: মাথায় খসে পড়ল চাঙর, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের

Migrant Laborer Dies: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম পিন্টু মাল। বয়স আঠাশ বছর। গত মঙ্গলবার মুম্বইয়ে একটি আবাসনে কাজ করতে গিয়ে মারা যান তিনি, এমনই জানিয়েছে সেখানকার প্রশাসন।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের (migrant laborer)। মৃত (death)  শ্রমিকের নাম পিন্টু মাল। বয়স আঠাশ বছর। গত মঙ্গলবার মুম্বইয়ে (mumbai) একটি আবাসনে (building) কাজ করতে গিয়ে মারা যান তিনি, এমনই জানিয়েছে সেখানকার প্রশাসন।

কী ঘটেছিল?
মৃতের বাড়ি নলাহাটি থানার শীতল গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে পিন্টু গ্রামের কয়েক জনের সঙ্গেই নির্মাণ শ্রমিকের কাজ করতে মুম্বই গিয়েছিলেন। গত মঙ্গলবার বাণিজ্যনগরীর একটি আবাসনে কাজ করছিলেন তিনি। হঠাতই বিপত্তি। ঢালাইয়ের একটি অংশ তাঁর মাথার উপর খসে পরে। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে পিন্টুকে  স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শুক্রবার সকালে যুবকের মৃতদেহ গ্রামে এসে পৌঁছয়। তরতাজা প্রাণের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। এলাকায় শোকের ছায়া, কথা বলার ভাষা হারিয়েছেন পরিজনরা। প্রসঙ্গত, এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের এমন মর্মান্তিক পরিণতি এই প্রথম নয়।

আগেও মর্মান্তিক পরিণতি...
গত জুনে কর্মস্থলের শৌচাগারের চেম্বারে পড়ে গিয়ে মারা যান এই রাজ্যের দুই পরিযায়ী শ্রমিক। আদতে পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ারের বাসিন্দা দুজন মাসতিনেক আগে কাজের সূত্রে কেরলের মালাপ্পুরম জেলার তিরুরে গিয়েছিলেন, জানিয়েছিল পরিবার। সঙ্গে ছিলেন ইব্রাহিম শেখ নামে আরও এক জন। তিন জনই পেশায় নির্মাণ শ্রমিক। মৃতদের পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় তাঁদের ফোন করে দুর্ঘটনার কথা জানান আলমাস শেখ ও আশরাফুল শেখের সঙ্গীরা। বলেন, ইব্রাহিমের পকেটে থাকা প্রায় পনেরো হাজার টাকা কোনও কারণে শৌচাগারের সেপটিক চেম্বারে পড়ে গিয়েছিল। সেই টাকা উদ্ধার করতে গিয়েছিলেন আলমাস ও আশরাফুল। আর উঠতে পারেননি। তলিয়ে যান সেখানেই। গোটা ঘটনায় শোকস্তব্ধ আলমাস-আশরাফুলের পাড়া-পড়শিরা। তার আগে, গত এপ্রিলে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান  মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙা বেলতলা পাড়া এলাকার বাসিন্দা কবিরুল শেখ। বছর কুড়ির ওই শ্রমিক কাজের একটি নির্মীয়মাণ বাড়ির পাইপ লাইনে কাজ করছিলেন। সেই সময়ই কোনওভাবে বিদ্যুতের তারের উপর পড়ে যান। তাঁর হাতে ছিল লোহার পাইপও। তরুণের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল সে সময়েও।

আরও পড়ুন:দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ৭.২ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান

 

  

 

সেরা শিরোনাম

Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget