এক্সপ্লোর

Birbhum Double Death: মা-শিশুপুত্রের রক্তাক্ত দেহ উদ্ধার মল্লারপুরে, খুন নয়তো? জল্পনায় আলোড়ন

Mother Son Mysterious Death:মা ও শিশুপুত্রকে খুনের অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি।

মল্লারপুর (বীরভূম): মা ও শিশুপুত্রকে খুনের (Mother Son Killed In Mallarpur) অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি। শুক্রবার সকালে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মা ও শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। পরিবারের অভিযোগ, ভারী কিছু দিয়ে আঘাত করে তাদের খুন করা হয়েছে। কীভাবে মৃত্যু? তদন্ত করে দেখছে পুলিশ। 

মাসখানেক আগেকার অন্য একটি ঘটনা..
মল্লারপুরের ঘটনা হয়তো গত মাসের একটি ঘটনার কথা মনে করিয়ে দেবে অনেককে। সেটি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ঘটে। সেখানে চার বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছিলেন মা। অভিযোগের তির ছিল মৃতার স্বামীর দিকে। প্রাথমিক তদন্তে জানা যায়, শুভঙ্কর অধিকারী এবং তাঁর স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার মধ্যে প্রায়ই বচসা লেগে থাকত। মত্ত অবস্থায় স্ত্রীর উপর অত্যাচার করতেন স্বামী। ঘটনার দিন সম্ভবত তা চরমে ওঠে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চার বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন বিশ্বমিত্রা।  এরপর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। তবে মল্লারপুরের ক্ষেত্রে খুনের তত্ত্বই বেশি জোরাল।  

পশ্চিম বর্ধমানের ঘটনা...
রাজ্যের এক জেলায় যখন মা-শিশুপুত্রের রহস্যমৃত্যু ঘিরে হইচই, তখনই অন্য এক জেলায় আবার স্বামী-স্ত্রীর একযোগে দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। পশ্চিম বর্ধামনের অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিছানায় স্ত্রীর দেহ পড়ে ছিল, আর তার পাশে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলছিলেন স্বামী। প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার পর আত্মঘাতী হন মাঝবয়সী নীলকণ্ঠ বাউরি। নীলকণ্ঠর স্ত্রীর নাম লিলি বাউরি বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশের অনুমান সত্যি হলে প্রশ্ন ওঠে, কেন এরকম করলেন নীলকণ্ঠ বাউরি? তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে প্রাথমিক ভাবে যতটুকু জানা যাচ্ছে তাতে পুলিশের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগে ছিল। বুধবার রাতে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছয়। সম্ভবত, তখনই নীলকন্ঠ বাউরি দেওয়ালে 'আমরা একসঙ্গে যাব', এই বার্তা লিখেছিলেন। তার পর পরই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এবং গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা।

আরও পড়ুন:দোল শেষ হতেই বীরভূমে ফিরছে ঝকঝকে আকাশ, পাল্লা দিয়ে বাড়বে গরমও?

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget