এক্সপ্লোর

Rampurhat Fire: রামপুরহাটে হত্যালীলা, স্বজন হারানোর যন্ত্রণা বকটুই গ্রামে

রামপুরহাটের এই বাড়িতে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শিশু, মহিলা-সহ আটজনকে। যে পোড়া মৃতদেহগুলোর ছবি দেখে রাজ্যবাসী শিউড়ে উঠেছে। তারা কেউ এদের মা, স্ত্রী, মেয়ে, কিংবা বোন।

অর্ণব মুখোপাধ্যায়, রামপুরহাট: রামপুরহাটের (Rampurhat Fire) বকটুই গ্রামে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে আটজনকে। এর মধ্যে অনেকে একই পরিবারের। সেই পরিবারের পুরুষরা কোনওমতে পালিয়ে প্রাণে বেঁচেছেন। কিন্তু, স্বজন হারানোর যন্ত্রণা এখনও তাড়া করছে তাঁদের।

রামপুরহাটের এই বাড়িতে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শিশু, মহিলা-সহ আটজনকে। যে পোড়া মৃতদেহগুলোর ছবি দেখে রাজ্যবাসী শিউড়ে উঠেছে। তারা কেউ এদের মা, স্ত্রী, মেয়ে, কিংবা বোন। আপনজনকে হারানোর সেই তীব্র যন্ত্রণা, এদের নিজেদের প্রাণে বাঁচার আনন্দকে ফিকে করে দিয়েছে।

রামপুরহাটের যে গ্রামে এই গণহত্যা হয়েছে, সেই বকটুইয়ের বাসিন্দা, দুই ভাই মিহিলাল শেখ এবং বানিরুল শেখ। তাঁদের সঙ্গে বিয়ে হয়েছিল সাঁইথিয়ার বাসিন্দা দুই বোনের। মঙ্গলবার হামলার সময়, মিহিলাল এবং বানিরুল কোনওমতে পালিয়ে, সাঁইথিয়ায় শ্বশুরবাড়িতে চলে যান। কিন্তু, পরিবারের মহিলারা বাড়িতেই আটকে পড়েন। তার মধ্যে ছিলেন মিহিলাল ও বানিরুলের মা, স্ত্রী, মেয়েরা। তারপরই ঘটে গণহত্যা। গণহত্যাকাণ্ডে নিহতের আত্মীয় মিহিলাল শেখের জানান, “সাতজন একটা বাড়িতে লুকিয়ে ছিল। আরেকটা বাড়িতে তিনজন। ভিতর থেকে আটকেছিল। গেট ভেঙে ঢোকে। তারপর আগুন।’’ বানিরুল শেখ জানান, “পুলিশ ছিল। পুলিশ কিছু করেনি। আমাদের সঙ্গে ঝামেলা ছিল। ভাদুর বালি, কয়লা খাদান ছিল শুনেছি। ’’ মা, দিদিকে হারিয়ে শোকে আকুল বানিরুল শেখের আরেক মেয়ে। তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। বানিরুল শেখের মেয়ের কথায়, “মা ফোন করছিল। বলছিল, ওরা তালা ভেঙে ঢুকছে, আগুন দিচ্ছে। পুলিশকে জানিয়েছিল। সিবিআই (CBI) তদন্ত চাই।‘’

উল্লেখ্য,রামপুরহাটকাণ্ডের আঁচ পৌঁছেছে লোকসভাতেও। লোকসভায় বিষয়টি তোলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ এসে পড়ে বিধানসভাতেও। প্রশ্নোত্তরপর্ব শেষ হওয়ার পর, মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। পরে, ওয়াক আউট করেন তাঁরা। রামপরহাটের ঘটনায়, বিধানসভায় বিবৃতি দেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান বিজেপি বিধায়করা।  হত্যাকাণ্ডের জন্য তৃণমূলকে দুষছে সিপিএম।  তৃণমূলের সমালোচনায় সরব কংগ্রেসও। একসঙ্গে প্রাণ চলে গেল আটটা মানুষের। ছারখার হয়ে গেল পরিবার। কিন্তু, এর নেপথ্যে রয়েছে কারা? কারণ কী? বিচার হবে কবে? তারই অপেক্ষায় এই স্বজনহারারা। 

আরও পড়ুন: Rampurhat Fire: ছুটিতে শ্বশুরবাড়ি এসে রাতের আগুনে প্রাণ খোয়ালেন নব দম্পতি

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget