এক্সপ্লোর

Rampurhat Violence: ঠিক কী হয়েছিল সেদিন? আইসি-কে তলব সিবিআইয়ের

Rampurhat Fire: রামপুরহাট কাণ্ডে সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। আজ, মঙ্গলবারই সাসপেন্ডেড আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রকাশ সিনহা, বীরভূম: রামপুরহাটে হত্যার ঘটনায় তদন্ত সিবিআইয়ের। ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল তার খুঁটিনাটিতে নজর। দমকলের পাশাপাশি নজরে পুলিশের ভূমিকাও। এবার রামপুরহাট কাণ্ডে সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। আজ, মঙ্গলবারই সাসপেন্ডেড আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে তাঁকে তলব করা হয়েছে। এর আগে রামপুরহাটকাণ্ডে SDPO-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআইয়ের তরফে। 

কী নিয়ে খোঁজ:
সিবিআই সূত্রে খবর, সেদিন রাতে কী ঘটেছিল? আইসি কটা নাগাদ ওই ঘটনার খবর পেয়েছিলেন? ঘটনার কথা জানার পর কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সে সব নিয়েই আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে রামপুরহাট থানার ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, ঘটনার রাতে থানার আধিকারিকদের গতিবিধি জানার পাশাপাশি থানায় বাইরের কেউ এসেছিলেন কি না, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, আজ ফের রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করা হবে।

প্রশ্ন কোথায়:
তার ভিত্তিতেই এখন তদন্ত করছে CBI। FIR’এ বলা হয়েছে, রাত আটটা পঞ্চাশে পুলিশ ভাদু শেখের খুনের জায়গায় পৌঁছোয়। ন’টা পঁয়তিরিশে রামপুরহাট থানার ডিউটি অফিসার রমেশ সাহা জানান, বগটুই গ্রামে কয়েকটা বাড়িতে আগুন লেগেছে। আধঘণ্টা পর, রাত দশটা পাঁচে ভাদু শেখের খুনের জায়গা থেকে পুলিশ বগটুই গ্রামে পৌঁছোয়। FIR’এই বলা হয়েছে, ভাদু শেখের খুনের জায়গা থেকে বগটুই গ্রামের দূরত্ব এক কিলোমিটার। এইটুকু রাস্তা পেরোতে পুলিশের আধঘণ্টা লাগল কেন? ঘনীভূত রহস্য়।

ইতিমধ্যেই ঘটনার দিন দমকলের ভূমিকা নিয়েও  রহস্য তৈরি হয়েছে। এই ঘটনায় রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্তর স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে FIR করা হয়। 

আরও পড়ুন: "রাত হলেই ভয় লাগছে", আতঙ্কের মধ্যেই পরীক্ষার প্রস্তুতি বগটুইয়ের একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget