এক্সপ্লোর

Rampurhat Violence : ‘গত সোমবার রাতে বগটুইয়ে কী হয়েছিল ?’, প্রায় ৪ ঘণ্টা ধরে মিহিলালের বয়ান রেকর্ড সিবিআইয়ের

Rampurhat Violence : আজ সকাল ১০টা নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের ক্যাম্পে ডেকে পাঠানো হয় মিহিলাল শেখকে। মিহিলাল না আসায় বাতাসপুরের দিকে রওনা দেয় সিবিআই

রামপুরহাট : ‘গত সোমবার রাতে বগটুইয়ে কী হয়েছিল ? ’ রামপুরহাটকাণ্ডে (Rampurhat Violence) নিহতদের আত্মীয় মিহিলাল শেখের (Mihilal Sheikh) কাছে জানতে চাইল সিবিআই। প্রায় চার ঘণ্টা ধরে তাঁর বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আজ সকাল ১০টা নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের ক্যাম্পে ডেকে পাঠানো হয় মিহিলাল শেখকে। মিহিলাল না আসায় বাতাসপুরের দিকে রওনা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে গ্রামের মুখে যান মিহিলাল। সেখান থেকেই অস্থায়ী ক্যাম্পে মিহিলালকে আসতে বলে সিবিআই। চটি পরে আসেননি বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানান মিহিলাল। তখন গোয়েন্দাদের তরফে বলা হয়, ‘আর বাড়ি যেতে হবে না, কারও থেকে নিয়ে পরে নিন।’

এরপর ক্যাম্পে মিহিলালের প্রায় চার ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করা হয়। সূত্রের খবর, তাঁকে জানতে চাওয়া হয়, গত সোমবার রাতে বগটুইয়ে কী হয়েছিল ? পরিবারে কাদের মৃত্যু হয়েছে ? ঘটনার সময় কোথায় ছিলেন ? আনারুলের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে কী প্রমাণ আছে ? কারা আগুন লাগিয়েছে বলে মনে হয় ?

আরও পড়ুন ; কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের এসডিপিওকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, বয়ান রেকর্ড মিহিলালের

এদিকে কেন্দ্রীয় সংস্থার অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় রামপুরহাটের প্রাক্তন এসডিপিও (sdpo) সায়ন আহমেদকে। রামপুরহাট হত্যাকাণ্ডের (rampurhat violence) জেরে এই মুহূর্তে কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের মাঝে ঠিক কোন কোন প্রসঙ্গ সামনে এসেছে, তা অবশ্য এই মুহূর্তে পরিষ্কার নয়। 

সিবিআই সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার (rampurhat police station) একজন এসআইকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডেকে পাঠানো হয়েছিল রামপুরহাট হাসপাতালের (rampurhat hospital) এক চিকিৎসককে (doctor)। ঘটনার পর আহতদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় হাসপাতালে রোগীদের দেখার দায়িত্বে ছিলেন সেই চিকিৎসক। 

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশের পর, রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে CBI। ঘটনার দিন কি কোনও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছিল? না কি বাইরে থেকে বোমা মারায় ঘরে আগুন ধরে গেছিল? ঘরের ভিতরে থাকা সবাইকে কি জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল? রামপুরহাটণ্ডের তদন্তে এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন CBI’এর গোয়েন্দারা। এই তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। 3D লেজার স্ক্যানিং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget