এক্সপ্লোর

Birbhum: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি, কর্মবিরতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা

Birbhum News: বুধবার থেকে এইভাবে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে অসুবিধার সম্মুখিন আগত যাত্রীরা। এখনো পর্যন্ত সংস্থার আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

এরশাদ আলম, বীরভূম: বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বুধবার থেকে কর্ম বিরতির ডাক দিলেন সিউড়ি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা। এদিন এই ডিপোর সমস্ত অস্থায়ী কর্মীরা তাদের কাজকর্ম বন্ধ রেখেছেন এবং বাস চলাচল একপ্রকার বন্ধ। এমনকি তাদের তরফ থেকে কর্মবিরতি রাখার পাশাপাশি ডিপোর অন্যান্য বাস চলাচলের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়। তাদের দাবি ৬-৭ হাজার টাকা যে বেতন দেওয়া হয় তাতে তাদের সংসার চলে না। এই বেতন বৃদ্ধি করতে হবে এবং যে সকল অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের স্থায়ীকরণ করতে হবে। বুধবার থেকে এইভাবে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে অসুবিধার সম্মুখীন আগত যাত্রীরা। যদিও এই কর্ম বিরতির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সংস্থার আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

হাওড়ায় বাস ধর্মঘট

অন্য়দিকে হাওড়ায় পুজোর আগে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চালকদের বাস ধর্মঘট। আজ সকালে হাওড়ার শিবপুরের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ডিপোতে তারা অনির্দিষ্টকাল ধর্মঘটে সামিল হন। এর ফলে আন্তঃজেলা বাস পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়। সমস্যায় পড়েন যাত্রীরা।
 

ওই বাস ডিপোর অস্থায়ী চালকদের দাবি অবিলম্বে সমকাজে সমবেতন, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যারা বাস চালাচ্ছেন তাদের চাকরিতে স্থায়ীকরণ, স্থায়ী কর্মচারীদের মতো ছুটি ও অন্যান্য সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট সহ ১০ দফা দাবির ভিত্তিতে তারা লাগাতার আন্দোলনে নামেন। আজ সকালে শিবপুর ডিপোতে চুক্তিভিত্তিক বাস চালকরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন। তারা তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন। অস্থায়ী চালকদের কর্মবিরতি চলায় অন্য দিন ওই ডিপো থেকে যেখানে গড়ে ২৫ টি বাস বের হয়, আজ সেখানে মাত্র তিনটি বাস রাস্তায় নামে। সেগুলি স্থায়ী চালকদের দিয়ে চালানো হচ্ছে।


বাস চালকদের অভিযোগ দৈনিক ৫১৯ টাকা মজুরির ভিত্তিতে তারা দীর্ঘদিন কাজ করছেন। মাসে ২৬ দিন কাজ করার থাকলেও তারা প্রতিদিন কাজ পান না। যেহেতু তারা 'নো ওয়ার্ক নো পে'র ভিত্তিতে কাজ করেন তাই তাদের মাসিক আয় মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা। এতে তাদের সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এরই প্রতিবাদে তারা আন্দোলনের চালিয়ে যাবেন বলে জানান।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget