এক্সপ্লোর

Suri Bombing Case Update: পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার এক

যদিও হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। বুধবার শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর রাওয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে।

এরসাদ আলম, সিউড়ি: সিউড়ি পুরসভার (Suri Municipality) ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির (Bombing) ঘটনায় গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃত শেখ আকবর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার কথা স্বীকার করেছে ধৃত। যদিও হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। 

শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার (Suri Municipality) উপ পুরপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত পৌনে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে সিউড়ির ৩ নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলায়। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ৩টি বাইকে চেপে ৬ জন দুষ্কৃতী আসে। তাঁরা তৃণমূল নেতা ও সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। প্রায় ১৫-২০টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সিউড়ি থানার পুলিশকে নিয়ে রাতেই ঘটনাস্থলে যান ডিএসপি আইন শৃঙ্খলা অয়ন সাধু। কী কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। 

আরও পড়ুন: North 24 Pargana News : দোলের দিন দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগ করতে গিয়ে ক্লাব সদস্যদের মধ্যেই গন্ডগোল !

উল্লেখ্য, তিলজলা গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ মিলেছে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলায় হনুমান মন্দিরের কাছে ৩ রাউন্ড গুলি চলে। প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত বাবা-ছেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। 

আক্রান্তদের পরিবারের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল জীবোধ ও তার চার ভাই। পাশাপাশি, প্রোমোটিং ব্যবসাতেও যুক্ত ছিল। অভিযোগ, প্রোমোটিং বিনিয়োগ করা সত্ত্বেও আক্রান্তদের লাভের অংশ দিতে চায়নি জীবোধ। এ নিয়ে থানার দ্বারস্থ হয় আক্রান্তদের পরিবার। তার জেরেই হামলা বলে অনুমান। এদিন পুলিশ এলাকায় গেলে অভিযুক্তরা ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। এলাকায় র‍্যাফ নামানো হয়েছে।

সেরা শিরোনাম

Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget