এক্সপ্লোর

Suvendu Adhikari : 'হারিয়ে গেছে, তিহাড়ে গেলে বেলের মোরব্বা', বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রতকে নিশানা শুভেন্দুর

Birbhum News : এদিন খাদান-দুর্নীতি নিয়েও শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায় ও রুম পাল, সিউড়ি : বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হারিয়ে গেছে বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। এদিন খাদান-দুর্নীতি নিয়েও শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। 

গ্রাম বাংলার ভোটের আগে ক্রমশ তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক মাটি। এই আবহে শনিবার রাজ্য়ের দুই প্রান্তে সভা করলেন দুই হেভিওয়েট।কোচবিহারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বীরভূমে শুভেন্দু অধিকারী। আক্রমণর ঝাঁঝে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়।

শুভেন্দুর নিশানায় অনুব্রত-

বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন গরু পাচার মামলায় জেলে। শনিবার তাঁর জেলায় দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, কে যেন বলত না চড়াম চড়াম ঢাকের আওয়াজ। গুড় বাতাসা দেব বুথে এলে। উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি আজ কোথায় ? হারিয়ে গেছে। অপেক্ষা করুন। লটকে আছে মাঝে, তিহাড়ে গেলে বেলের মোরব্বা, অষ্টমীর দিন লুচি ডাল, দশমীর দিন কচি পাঁঠার ঝোল, সব বেরিয়ে যাবে। শুধু তিহাড় অবধি যেতে দেন।

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেন, "তার আগে মাননীয় শুভেন্দু অধিকারীকে বলব, লোডশেডিংয়ে জেতা শুভেন্দুবাবু আপনি একবার সিবিআইকে বলুন না যে তদন্তটা শুরু হোক। সারা ভারতের মানুষ দেখেছেন, কাগজ মুড়ে টাকাটা আপনি নিচ্ছিলেন। সিবিআইয়ের এফআইআরে নামটা আপনার বিরুদ্ধে আছে। সিবিআই তদন্ত করলে আজ আপনার জায়গা তিহাড় জেলেই হবে।"

শুধু অনুব্রত নয়, খাদান-দুর্নীতি নিয়েও শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেন, "পঞ্চায়েতের টাকা চোর, পাথরখাদানের টাকা চোর, বালিখাদানের টাকা চোর, এখানে কোনও নদীর অস্তিত্ব নাই। পুলিশ আর এক শ্রেণির কালোয়ারদের নিয়ে টাকা তুলছে... পুলিশ পাহারা দিয়ে কালীঘাটে পৌঁছে দেবে। আগে কেষ্টর ঘরে বোলপুরে যেত, এখন ভাইপোর ঘরে যাবে।"

এরও পাল্টা জবাব দেয় তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "আসলে যারা যেরকম করে, তারা সেরকম ভাবে। আমরা এর আগে নির্বাচনের সময় দেখেছি নরেন্দ্র মোদির হেলিকপ্টার থেকে কালো কালো ট্রাঙ্ক নেমেছিল। সেই ট্রাঙ্কে কী ছিল তা দেশের মানুষ আজও জানতে পারেনি। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এখানে কোটি কোটি নিয়ে এসে কীভাবে খরচা করেছে।"

রাজ্য়ে সাড়া ফেলে দেওয়া বগটুই হত্য়াকাণ্ডের এক বছর পূর্ণ হবে ২১ মার্চ। সেদিন বগটুইয়ে সভা করবেন বলেও এদিন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ; 'আবাস যোজনা, পিসিমণির যোজনা', অনুব্রত গড়ে নিশানা শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget