এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আবাস যোজনা, পিসিমণির যোজনা', অনুব্রত গড়ে নিশানা শুভেন্দুর

Suvendu on Ahishek Mamata on PMAY Scam: অনুব্রতগড়ে সভা করতে গিয়ে আবাস দুর্নীতি নিয়ে এদিন তোপ দাগলেন শুভেন্দু অধিকারী, কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা ?

বীরভূম: অনুব্রতগড়ে সভা করতে গিয়ে আবাস দুর্নীতি (PMAY Scam) নিয়ে এদিন তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটের আগে এদিন ময়ুরেশ্বরে সভা করতে গিয়ে, তিনি সাধারণ মানুষের কাছে প্রশ্ন তোলেন, তাঁরা কি আবাস যোজনার সুবিধা পেয়েছেন কিনা। এরপরেই নাম না নিয়েই শুভেন্দু নিশানা বলেন, আজকেও তোলাবাজ ভাইপো উত্তরবঙ্গে গিয়ে বলছেন,  বাংলা আবাস যোজনা। তোমার পিসিমণির যোজনা।'

 প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম তাতে যেমন জড়িয়েছে, তেমনই কোথাও কোথাও আঙুল উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধেও। এই প্রেক্ষাপটেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে পদ্ম শিবিরও। পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা কিংবা আত্মীয়দেরও।  

মালদায় ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক করে আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। তবে অধিকারী গড়ে গিয়েই, ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখে পড়েন সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, বিভিন্ন গ্রাম পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। আবাস যোজনা নিয়ে বারবার অভিযোগ উঠছে রাজ্যে। বিভিন্ন জেলায় আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে। পঞ্চায়েত অফিস ঘেরাও করে, পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তা অবরোধ হয়েছে। এবার আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ খোলেন অভিষেকও। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তাও দেন তিনি।

অভিষেক বলেন, 'ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এত বড় একটা কাজে, আশা, অঙ্গনওয়ারি কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ যা করেছে, তাতে যত প্রশংসা করা যায় ততই কম। কেন্দ্র এতদিন টাকা বন্ধ করে রেখে, হঠাৎ টাকা ছেড়েছে, তাও মাত্র ১১ লক্ষ বাড়ির জন্য। যেখানে ৫০ লক্ষ বাড়ি রয়েছে। একটু দেখে নিন যে তালিকা হয়েছে তা হয়েছে ২০১৮ সালে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুর। তখন সেখানে দায়িত্বে কে ছিলেন। কোন পরিবার ছিলেন। অবশ্যই দলের ভুল ছিল, আমরা একজনকে বিশ্বাস করেছিলাম। তার জন্য কাঁথির জনসভা থেকে আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছি। লোকে ঠকে শেখে।'

আরও পড়ুন, 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল', কাকে 'আবর্জনা' বললেন অভিষেক ?

অভিষেক আরও বলেন, 'কোনওরকম দুর্নীতি বরদাস্ত করবে না দল। ইতিমধ্যেই অনেককে বহিষ্কার করা হয়েছে।' তিনি আরও বলেন, 'সরকার কড়া নির্দেশ দিয়েছে পুরো তালিকা ঠিকমতো যাচাই করা হবে। সরকার বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সরকার সেটা করে দেখিয়েছে। বিজেপিও বলে জিরো টলারেন্স। কিন্তু ওরা সারদা মামলায় নাম জড়ালে মুখ্যমন্ত্রী করে। ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিলে তাঁকে দলে বড় পদ দেয়। তৃণমূল দুর্নীতি প্রশ্রয় দেয় না। দলের কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা তৃণমূল পালন করে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget