এক্সপ্লোর

Birbhum News:সিউড়িতে বিজেপির অঞ্চল সম্মেলনে হামলার অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল কর্মী

TMC Workers Arrested:বীরভূমের সিউড়িতে বিজেপির অঞ্চল সম্মেলনে হামলা ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিকাশ মণ্ডল ও তন্ময় লোহার গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: বীরভূমের (Birbhum) সিউড়িতে (suri) বিজেপির (BJP অঞ্চল সম্মেলনে হামলা (attack) ও বিজেপি (BJP) কর্মীদের মারধরের অভিযোগে ২ তৃণমূল কর্মীকে (TMC Worker) গ্রেফতার (arrest) করল পুলিশ। ধৃত বিকাশ মণ্ডল ও তন্ময় লোহার গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা। যদিও মূল অভিযুক্ত, তৃণমূলের অঞ্চল সভাপতি রঘুনাথ মণ্ডল এখনও অধরা। বিজেপির অভিযোগ, গতকাল সিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে তাদের অঞ্চল সম্মেলনে হামলা চালায় তৃণমূল। বিজেপির সিউড়ি শহর সভাপতি সুনয়ন ভাণ্ডারীর চোখে আঘাত লাগে বলে অভিযোগ। হামলা-যোগ আগেই অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব।

কী ঘটেছিল?
প্রথমে বচসা, তারপর হাতাহাতি। ছুড়ে ফেলা হয় একের পর এক চেয়ার-টেবিল। কপাল ফাটে এক বিজেপি নেতার! বিজেপি অঞ্চল সম্মেলনে এভাবেই ধুন্ধুমার বাধল বীরভূমের সিউড়িতে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, মল্লিকপুর পঞ্চায়েতের গোবিন্দপুরে বিজেপির অঞ্চল সম্মেলন চলছিল। আচমকা তৃণমূলের অঞ্চল সভাপতি রঘুনাথ মণ্ডল ও তার অনুগামীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।চোখে আঘাত লাগে সিউড়ির বিজেপি টাউন সভাপতির। গুরুতর জখম অবস্থায় বিজেপি নেতা সুনয়ন ভাণ্ডারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্তু কী কারণে হামলা?

কারণ...
সিউড়িতে বিজেপির টাউন সভাপতি সুনয়ন ভান্ডারির অভিযোগ, স্থানীয় নেতাদের দুর্নীতির কথা তুলে ধরাতেই মারধর করা হয়। এনিয়ে শাসকদল নিশানা করতে ছাড়েনি সিপিএমও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বীরভূমে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্য়ায় জানান, এরকম কোনও ঘটনা ঘটেছেন বলে শোনেনি। তবে ঘটে থাকলে তা অবাঞ্চিত। দ্রুত দোষীদের গ্রেফতারির দাবিতে সিউড়ি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। পরে পুলিশের আশ্বাস বিক্ষোভ উঠে যায়। তার পর এদিনই ২ অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল অভিযুক্তের হদিশ কবে মিলবে? আপাতত এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সিউড়িতে। ঘটনাচক্রে গত কালই হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অসীম বলেন, 'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১ টা বোমা ফাটালে আমরা ১০ টা ফাটাব, ওরা ১ টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব, এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব'। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও হুঁশিয়ারি দিয়েছিলেন, 'যাঁরা বোমা, বন্দুকের রাজনীতি করছেন, তাঁরা সাবধানে থাকুন। ঘড়ির কাঁটা ঘুরছে, কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হবে না। মানুষ প্রতিহত করে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে', হুঁশিয়ারি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তার পর অসীম সরকার।                       

 

আরও পড়ুন:হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Embed widget