এক্সপ্লোর

Birbhum News: পদযাত্রায় যোগ দেওয়া জন্য MTS-দের চাপ! কাঠগড়ায় খোদ উপাচার্য

Bidyut Chakraborty: বিশ্বভারতীর মাল্টি টাস্কিং স্টাফ বা MTS-দেরকে চাপ দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ উপাচার্যর বিরুদ্ধে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: তাঁর সর্মথনে পদযাত্রায় যোগ দেওয়া জন্য বিশ্বভারতীর ( Visva Bharati University) MTS-দেরকে চাপ দেওয়ার অভিযোগ উঠল খোদ উপাচার্যর (Vice-Chancellor ) বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এনিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিতেই তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও মন্তব্য করতে চননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অভিযোগ ঠিক নয়।

চাপ দেওয়ার অভিযোগ উঠল খোদ উপাচার্যর বিরুদ্ধে: উপাচার্যর সমর্থনে করতে হবে মিছিল। দাবি জানাতে হবে, বিদ্যুৎ চক্রবর্তীকে এক্সটেনশন দেওয়া হোক। বিশ্বভারতীর মাল্টি টাস্কিং স্টাফ বা MTS-দেরকে এমনই চাপ দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ উপাচার্যর বিরুদ্ধে। বিশ্বভারতীতে নতুন বিতর্ক। অভিযোগ, ঘটনার কথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানানোয় বন্ধ করে দেওয়া হয়েছে বেতন। বিপাকে পড়েছেন অসংখ্য মাল্টি টাস্কিং স্টাফ।

সূত্রের খবর, আগামী ৮ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য পদে মেয়াদ শেষ হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তীর। তার আগে নিজের সর্মথনে কর্মী, অধ্যাপকদের নিয়ে পদযাত্রার পরিকল্পনা করেছেন তিনি। যেখানে দাবি জানানো হবে, তাঁকে উপাচার্য পদে এক্সটেনশন দেওয়া হোক। MTS-দের দাবি, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁরা। যেখানে বলা হয়েছে, জয়েন করার পর থেকে কাজের বাইরে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। বেশির ভাগ অনুষ্ঠান থেকে উপাচার্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চাইছেন। নিজের সমর্থনে যে মিছিল করার পরিকল্পনা করেছেন বিদ্যুৎ চক্রবর্তী, সেই মিছিলে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

তবে ক্যামেরার সামনে এনিয়ে মুখ খুলতে চাননি MTS-রা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অধ্যাপকদের সংগঠন। অধ্যাপকদের সংগঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “উপাচার্যের ডাকে এখন কেউ আসেন না। তাই এমটিএস কর্মীদের বাধ্যা করা হচ্ছে তার সর্মথনে পদ যাত্রা করার জন্য। এমনকি তাদের বেতন বন্ধ করা হয়েছে। এটা ধিক্কার জানানোর মতো ঘটনা।’’

নাম ফলক নিয়ে বিতর্কের মধ্যে নতুন বিতর্কে সরগরম বিশ্বভারতী। এ বিষয়ে ফোন করা হলে কোনও মন্তব্য করবেন না বলে জানান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী সূত্রে দাবি, MTS-দের অভিযোগ ঠিক নয়। নতুন নিয়োগ হয়েছে, তাই বেতন প্রক্রিয়া স্বাভাবিক হতে সময় লাগছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই।

আরও পড়ুন: Suvendu Adhikari:'রেশন বণ্টন দুর্নীতি হিমশৈলের চূড়ামাত্র', কাদের নিশানায় রাখলেন শুভেন্দু ?

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget