এক্সপ্লোর

Visva Bharti : ৩০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত ইস্তফা দিতে চাওয়া বিশ্বভারতীর রেজিস্ট্রার

তিন দফা দাবিতে টানা ১৭ দিন ধরে বিশ্বভারতীতে পড়ুয়াদের বিক্ষোভ অবস্থান চলছে।

কৃষ্ণেন্দু অধিকারী, আবির ইসলাম, কলকাতা : ৩০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত ইস্তফা দিতে চাওয়া বিশ্বভারতীর রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক-সহ অন্য আধিকারিকরা। লুকিয়ে বিক্ষোভরত পড়ুয়াদের ছবি তোলার অভিযোগে একজনকে ধাওয়া করে মারধর, পরে তাকে আটক করে শান্তিনিকেতন থানার পুলিশ।

তিন দফা দাবিতে টানা ১৭ দিন ধরে বিশ্বভারতীতে পড়ুয়াদের বিক্ষোভ অবস্থান চলছে। রেজিস্ট্রার আশিস আগরওয়াল অভিযোগ করেন, তাঁকে ঘেরাও করে রাখা হয়েছে। যদিও সেই অভিযোগ মানতে চাননি পড়ুয়ারা। এরই মধ্যে ইস্তফা দেন রেজিস্ট্রার। যদিও পড়ুয়ারা এখনও নিজেদের অবস্থানে অনড়। 

মঙ্গলবার ম্যারাথন ঘেরাওয়ের মধ্যে পদত্যাগ করেন রেজিস্ট্রার। ‘রাজনৈতিক মদতে আন্দোলনের নামে জঙ্গিপনা চলছে। খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। ' বিস্ফোরক অভিযোগ করলেন বিশ্বভারতীর উপাচার্য। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। 

সোমবার বিকেল ৪টে নাগাদ বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে বৈঠক করতে যান রেজিস্ট্রার আশিস আগরওয়াল সহ কয়েকজন আধিকারিক ও অধ্যাপক। অভিযোগ, বৈঠক শেষ হওয়ার পর থেকে আন্দোলনকারী পড়ুয়ারা আর তাঁদের বেরোতে দেননি। এই টানাপোড়েনের মধ্যেই রেজিস্ট্রারের পদত্যাগ করেছেন বলে জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের সংঘাত চলছেই। তিন দফা দাবিতে অনড় থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।  নানাভাবে দাবি জানান পড়ুয়ারা। এই মাসের শুরুর দিকেই একবার রেজিস্ট্রারের পা জড়িয়ে ধরে বসে পড়লেন এক পড়ুয়া। অন্যদিকে, বিশ্বভারতীকাণ্ডে আদালত জানিনে দেয় আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, আদালত তাতে হস্তক্ষেপ করবে না। তবে পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে।

 ১১ মার্চ থেকে বিভিন্ন বিভাগে শুরু হয়েছে পরীক্ষা। পড়ুয়াদের একাংশ যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, পরীক্ষা থেকে বিরত রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতেই জারি করা বিজ্ঞপ্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের জন্য পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় অনুপস্থিত থাকলে, সেই বিষয়ে তাঁকে অকৃতকার্য হিসেবে ধরা হবে। পরে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ আর মিলবে না। তবে অন্য কোনও কারণে পরীক্ষা দিতে না পারলে, সেক্ষেত্রে আগের নিয়মেই পরীক্ষা দেওয়া যাবে। 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget