এক্সপ্লোর

Birbhum News: হুড়মুড়িয়ে ভাঙল দেওয়াল, চাপা পড়ে মৃত ২

Wall Collapse In Birbhum: দেওয়াল ভেঙে চাপা পড়ায় মারা গেলেন দুজন। গুরুতর জখম ১। বীরভূমের আমগাছি গ্রামের ঘটনা। সিউড়ি সদর হাসপাতালে দুটি দেহেরই ময়নাতদন্ত হওয়ার কথা।

এরশাদ আলম, সিউড়ি: নিজেদের বাড়ির দেওয়াল (Wall collapse) ভেঙে চাপা পড়ায় প্রাণ হারালেন (death) দুজন। গুরুতর জখম আরও ১। বীরভূমের (birbhum)সিউড়ি (siuri) ১ নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের আমগাছি গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। 

দেওয়াল চাপা পড়ে মৃত্যু

  পুলিশ জানিয়েছে মৃতদের নাম রাম হাঁসদা ও শিবশম্ভু মুর্মু। রামের বয়স ৩০, শিবশম্ভুর বয়স ২৫। সিউড়ি সদর হাসপাতালে আজই ময়নাতদন্ত হবে দেহদুটির। ঘটনাস্থল ও সিউড়ি সদর হাসপাতালে অল্প পরেই পৌঁছে যায় পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িটিতে নির্মাণকাজ চলছিল। হঠাতই তার দেওয়াল ভেঙে পড়ায় চাপা পড়েন তিন জন। গুরুতর জখম তৃতীয় ব্যক্তির চিকিৎসা চলছে। 

মর্মান্তিক ঘটনা ঘটেছে আগেও 

 রাজ্যের নানা প্রান্তে দেওয়াল ভেঙে চাপা পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। গত মাসে খাস কলকাতা শহরে একটি পুরনো বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়েন এক পথচারী। তালতলার আঘা মেহদি স্ট্রিটের ওই ঘটনায় মৃত্যু হয় জানে আলমের। পরে বাড়িটি ভেঙে দিয়ে যায় কলকাতা পুরসভা।  গত বছর সেপ্টেম্বরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার পশ্চিম পাতরী গ্রামে মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত্য়ু হয় রাখাল হেমব্রম নামে এক ৩৬ বছরের যুবকের। টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই জেরবার ছিলেন বাসিন্দারা। বৃষ্টির ধাক্কা সহ্য করতে না পেরেই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, জানিয়েছিলেন স্থানীয়রা। একই দিনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার সরিষা গেড়িয়া গ্রামে প্রবল বৃষ্টির জেরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় বছর আটান্নর অহল্যা সাঁইয়ের। 
বাসিন্দাদের একাংশের ধারণা, বৃষ্টির মরসুমে এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেশি। জলের তোড়ে বিপদ আরও বাড়ে। তাতেই একটার পর একটা বিপত্তি। তবে বীরভূমের ঘটনায় ঠিক কী হয়েছিল, তা ময়নাতদন্তের পরই আরও স্পষ্ট হবে। 

 

 

 

আরও পড়ুন:কোভিডের গ্রাসে মেডিকেল কলেজের হস্টেল ! সংক্রমণ লাফিয়ে বাড়ল মালদায়

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget