এক্সপ্লোর

Birbhum Violence: কীভাবে লাগল আগুন? পরীক্ষা করতে বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল

অন্যদিকে, রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আজ আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

বীরভূম: আজ রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল (Forensic Team)। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে তারা। কীভাবে আগুন লাগানো হয়েছিল, কী ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, খতিয়ে দেখবে কেন্দ্রীয় ফরেন্সিক দল। অন্যদিকে, রামপুরহাট (Rampurhat Fire) হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আজ আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

বটকুই গ্রামে মুখ্যমন্ত্রী: তৃণমূল (TMC) উপপ্রধান খুনের পরেই রামপুরহাটের বগটুই গ্রামে নৃশংস হত্যাকাণ্ড। আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় তৃণমূল নেতা ভাদু শেখের পরিবার। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরলেন তাঁরা। গতকাল ডুমুরজলা থেকে কপ্টারে রামপুরহাটে পৌঁছন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা।

হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এর পর আহতদের সঙ্গে কথা বলে যান রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

আর্থিক সাহায্যের ঘোষণা: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেন। পাশাপাশি যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জীবনের বিনিময়ে কিছু হয় না, টাকা-চাকরি কখনও বিকল্প হয় না তবু সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোটা থেকে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। প্রথম ১ বছর ১০ হাজার টাকা করে দেওয়া হবে, পরে স্থায়ী চাকরি।‘’

কী বলছে কংগ্রেস: রামপুপহাটকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। রামপুরহাটের বগটুইকাণ্ডে এবার বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি, বগটুই যাওয়ার পথে দফায় দফায় অধীর চৌধুরীকে বাধা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ রাস্তা আটকায় বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির।

এদিন রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে কংগ্রেস কর্মীদের মিছিল করে যাওয়ার কথা ছিল। তার আগে গুসকরা দিয়ে ঢোকার মুখে প্রথমবার অধীর চৌধুরীর কনভয় আটকায় পুলিশ। গাড়ি খারাপ তাই অপেক্ষা করতে বলা হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এরপর বোলপুরে ঢোকার আগে রেলসেতুর কাছে ডাম্পার খারাপ হয়ে পড়ে থাকতে দেখে ফের আটকে পড়ে অধীর চৌধুরীর গাড়ি। কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানালে চলতে শুরু করে ডাম্পার। এরপর যানজটের কারণ দেখিয়ে শান্তিনিকেতন মোড়ে আটকানো হয় অধীর চৌধুরীর গাড়ি। 

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget