এক্সপ্লোর

Bankura:পড়াতে এসে ধাপে ধাপে দেড়লক্ষ টাকা 'চুরি'! গ্রেফতার গৃহশিক্ষিকা

ছাত্রীর পরিবারের অভিযোগ,দুপুরের দিকে  পড়াতে আসতেন প্রার্থনা।পড়াতে পড়াতে নানা অছিলায় ঘরের বাইরে পাঠাতেন ছাত্রীকে

তুহিন অধিকারী , বাঁকুড়া:  বিষ্ণুপুরে পড়াতে এসে চুরির অভিযোগ উঠল গৃহশিক্ষিকার বিরুদ্ধে। ধাপে ধাপে প্রায় দেড়লক্ষ টাকা চুরির করার অভিযোগ তুলেছে ছাত্রীর পরিবার। অভিযুক্ত গৃহশিক্ষিকাকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানা পুলিশ।

কথায় বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা। কিন্তু বাস্তবে শেষ রক্ষা হল না।চুরির অভিযোগে ধরা পড়ে গেলেন গৃহশিক্ষিকা।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের শাঁখারিবাজারে।পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার চাকরি নিয়ে বিষ্ণুপুরে আসেন পুরশুড়ার বাসিন্দা প্রার্থনা কোলে। ২ মাস আগে শাঁখারিবাজারের এক ছাত্রীর গৃহশিক্ষিকা নিযুক্ত হন।

ছাত্রীর পরিবারের অভিযোগ,দুপুরের দিকে  পড়াতে আসতেন প্রার্থনা।পড়াতে পড়াতে নানা অছিলায় ঘরের বাইরে পাঠাতেন ছাত্রীকে।সেই সুযোগে সরিয়ে নিতেন টাকা ও মূল্যবান জিনিস। 
পরিবারের দাবি, এইভাবে ধাপে ধাপে ১লক্ষ ৫২ হাজার টাকা, ও গয়না সরিয়েছেন গৃহশিক্ষিকা।

গৃহশিক্ষিকাকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। গৃহশিক্ষিকার বিরুদ্ধে এধরণের অভিযোগ বিশ্বাস করতে পারছে না তাঁর পরিবার।গৃহশিক্ষিকার কাকার কথায়, বিশ্বভারতীর প্রাক্তনী তাঁর ভাইঝি এই ধরণের কাণ্ড করবে তারা বিশ্বাস করতে পারছেন না। খবর পেয়েই তারা এখানে এসেছেন। বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতের কাছ থেকে ১ লক্ষ ৩৯ হাজার টাকা ও সোনার জিনিস উদ্ধার করা হয়েছে। 

এদিকে,অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারনার স্বীকার হুগলির উত্তরপাড়ার এক প্রৌঢ়।নিমেষে গায়েব ৪,৮১,০০০ টাকা।চন্দননগর কমিশনারেটের সাইবার সেলের দারস্থ প্রৌঢ়।অভিযোগ জানালেন উত্তরপাড়া থানায়।

হুগলির উত্তরপাড়া বিবিএনসি সরণীর বাসিন্দা অবসর প্রাপ্ত বেসরকারী সংস্থার কর্মী অসীম কুমার ঘোষাল দিল্লি যাবার প্রয়োজন হওয়ায় বিমানের টিকিট কাটেন অনলাইনে।তাঁর বালিগঞ্জের বেসরকারী ব্যাঙ্কের সেভিংস এ্যাকাউন্ট থেকে টিকিটের টাকা কেটে নেওয়া হলেও ই-মেলে  টিকিট বা কোনো মেসেজ পাননি অসীম বাবু। যে সংস্থা থেকে টিকিট কেটেছিলেন গুগল সার্চ করে সেই সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেন অসীম বাবু।  কিন্তু বিমানের টিকিট তিনি পাননি।কাস্টমার কেয়ার থেকে তাকে বলা হয় টাকা ফেরত দিয়ে দেওয়া হবে,  তার জন্য তার নাম আর ফোন নম্বর দিতে হবে। নাম ফোন নম্বর বলতেই পাঁচ থেকে আট মিনিটের মধ্যে পাঁচ বারে মোট ৪ লাখ ৮১ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা।অসীমবাবু বুঝে উঠতে পারেননি কি করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে পারল প্রতারকরা।এটিএম কার্ডের নম্বর বা কোনও ওটিপি তিনি দেননি ।এই ঘটনায় হতবাক প্রৌঢ় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget