এক্সপ্লোর

South 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত যুবক

South 24 Pargana: পথচলতি মানুষ ও আশেপাশের লোক জনেরা প্রীতম কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জয়ন্ত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত গোবড়ার মোড়ের কাছে। পরিবার সূত্রে জানা গিয়েছে ২২ বছর বয়সি প্রীতম খামারু গতকাল অর্থাৎ শনিবার নিজের মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু গোবড়ার মোরে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি নিয়ে প্রীতম বৈদ্যুতিন স্তম্ভে গিয়ে সজোরে ধাক্কা মারে। পথচলতি মানুষ ও আশেপাশের লোক জনেরা প্রীতম কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রীতমের বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত গাববেড়িয়ার খিরিজতলায়। শ্বশুর বাড়িও সংশ্লিষ্ট থানা এলাকারই গাববেড়িয়ার হরির দোকানের কাছে।

এদিকে গতকালই, শহরে সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহীর। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গড়িয়া স্টেশন থেকে বাগবাজারগামী বেসরকারি বাসটি বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় স্কুটারে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যাওয়ায় স্কুটার আরোহীকে পিষে দিয়ে চলে যায় বাস। জানা গেছে, খুবই দ্রুত গতিতে আসছিল বাসটি। স্কুটার আরোহীকে ধাক্কা দেওয়ার পর তিনি পড়ে যান। এরপর যাত্রীরা বাস থামাতে বললেও তাতে কর্ণপাত করেননি চালক।  যাত্রীদের অভিযোগ, চলন্ত বাস লাফ দিয়ে নেমে দৌড়ে পালান চালক ও কনডাক্টর। এক যাত্রী শেষে চলন্ত বাসটিকে থামান। ফলে কোনওক্রমে রেহাই পান যাত্রীরা।  পরে কনডাক্টরকে আটক করে সার্ভে পার্ক থানার পুলিশ। বাসের কয়েকজন যাত্রীও আহত হন।  ওই স্কুটার আরোহীকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন ও ট্রাফিক গার্ডের কর্মীরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

জানা গেছে, বাসের কয়েকজন যাত্রীরও আঘাত লেগেছে।  বাসে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা।  কন্ডাক্টর আটক হলেও এখনও ফেরার চালক। উল্লেখ্য, গতকালই  পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।  গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৫ জনের।  মৃতদের মধ্যে শিশুও রয়েছে।  গতকাল শুক্রবার ভোরে কলকাতা থেকে মুর্শিদাবাদের বড়ঞা ফিরছিলেন একই পরিবারের ১২ জন। ফেরার পথে  দেওয়ানদিঘির কামনাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির।   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget