এক্সপ্লোর

Calcutta High Court: 'আপনি এখন বাল্মীকি...', কাকে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর?

Calcutta High Court: কেন এমন বার্তা বিশ্বজিৎ বসুর?

কলকাতা: 'দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি রত্নাকর হয় তাহলে? আদালতে মন্তব্য নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের একাংশের। 'একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না', মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'কমিশন তার পরিজনদের ত্যাগ করেছে, তারা এখন সিবিআই-ইডি হেফাজতে। এই অপরাধে আপনাদের ভূমিকা কী সেটা দেখুন।' নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের একাংশের আইনজীবীর উদ্দেশে মন্তব্য বিচারপতির।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগেও চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। নম্বর সংক্রান্ত গড়মিলের কারণে। সেই তালিকাও বানানো হয়েছিল কমিশনের তরফে। সেইভাবে কাজও শুরু হয়েছে। পরে ফের এমন নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই যে শিক্ষকদের নাম ওই তালিকাগুলিতে রয়েছে। তারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের দাবি জানানোর জন্য। সেই সংক্রান্ত একটি মামলাতেই এমন প্রসঙ্গ উঠেছে।

SSC বাল্মীকি:
'আপনি এখন বাল্মীকি, নিজেকে শুদ্ধ করার জন্য যেভাবে কাজ করার দরকার সেটা করুন'। কমিশনের উদ্দেশে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর। ১ মার্চ মামলার পরবর্তী শুনানি।

এর আগে:
সম্প্রতি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ১৯১১ জন শিক্ষাকর্মীর চাকরি। শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ১৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ। ওয়েটিং লিস্টে থাকা ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 'যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে তালিকা'। ওয়েটিং লিস্টেও অযোগ্য চাকরিপ্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এসএসসি (School Service Commission)।

অন্য়দিকে, গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্তে, সিবিআই আদালতে যে রিপোর্ট পেশ করেছে, তা-ও চোখ কপালে তোলার মতো! তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় প্রথম দশজনেরই প্রাপ্ত নম্বর শূন্য় ! অর্থাৎ যাঁদের নিয়োগ তালিকারই বাইরে যাঁদের থাকার কথা, তাঁরাই মেধাতালিকার শীর্ষে! গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্য়েকে সাদা খাতা জমা দিয়েছেন! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মেধা তালিকায় প্রথম দশে থাকা প্রার্থীরা রোল নম্বর, ভেন্যু কোড এবং বুকলেট সিরিয়াল ছাড়া OMR শিটের আর কোথাও কালির আঁচড়টুকুও কাটতে পারেনি! উত্তর দেওয়ার অংশ পুরোটাই ফাঁকা!সিবিআইয়ের দাবি, দুর্নীতির জাদুবলে OMR শিট মূল্যায়নকারী সংস্থার সার্ভারে শূন্য পাওয়া। এইসব প্রার্থীদের নম্বরই এসএসসির সার্ভারে বেড়ে হয়ে গেছে ৪৩! এই পরিস্থিতিতে অযোগ্য়দের চাকরি হারানো এবং যোগ্য়দের নিয়োগের খবরে আশায় বুক বাঁধছেন দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: এজলাসে বসে কথা, মানিকের স্ত্রী-ছেলেকে ধমক বিচারকের

 

সেরা শিরোনাম

Madan Mitra: মমতা '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Madan Mitra: মমতা '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Suvendu Adhikari on Recruitment: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget