এক্সপ্লোর

Purulia: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের প্রধানের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির

BJP Agitate For Irregularity In Awas Yojana: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের প্রধানের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের প্রধানের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। মঙ্গলবার দুপুরে পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লক অন্তর্গত তৃণমূল পরিচালিত চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে ঘটনাটি ঘটে।

কী ঘটেছিল?
এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপি নেতা ও কর্মীরা। অভিযোগ, তাঁরা মিছিল করে গ্রাম পঞ্চায়েতের দফতরে ঢুকতে চাইলে গেট আটকে দেয় পুলিশ। সেই সময়ই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজেপির এক প্রতিনিধিদল প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেন। বিজেপির দাবি, তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। সেই কারণে যোগ্য গৃহপ্রাপকরা বঞ্চিত হয়েছেন। তাই অবিলম্বে অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করতে হবে। যদিও পঞ্চায়েত প্রধান বিজেপির দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিষয়টি বিডিওকে জানিয়েছেন বলে পাল্টা দাবি করেন। গত কয়েক সপ্তাহ ধরে গোটা রাজ্যে আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ নতুন নয়। এই কখনও শাসক, কখনও আবার বিরোধী শিবিরের নেতামন্ত্রীদের নাম জড়িয়েছে এতে। আবার এই নিয়ে হুঁশিয়ারি দিতে গিয়ে বিতর্কে নাম জড়িয়েছে তালড্যাংরার বিধায়কের।

হালেই বিতর্ক...
আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ৩১ ডিসেম্বর দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।' তালডাংরার বিধায়কের বক্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা। ইতিমধ্য়েই নানা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য। কোথাও বামেদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, কোথাও বিজেপির অবস্থান-বিক্ষোভ। কোথাও বঞ্চনার অভিযোগ, কোথাও স্বজনপোষণের অভিযোগ, সমীক্ষায় বেনিয়ম করারও অভিযোগ উঠেছে। তা নিয়ে জেলায় জেলায় আছড়ে পড়ছে বিক্ষোভ। মুর্শিদাবাদের রানিনগর আর বর্ধমানের কালনায় পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসদকদল তৃণমূলের দিকে। পশ্চিম বর্ধমানের লাউদোহায়, তৃণমূল পরিচালিত জেমুয়া পঞ্চায়েতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। এমন একটি পরিস্থিতিতে এদুর্নীতির জন্য ঘুরিয়ে আমলাদেরই কাঠগড়ায় তুলে অস্বস্তি বাড়ান বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। 

আরও পড়ুন:জামিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের 'কাঁটা' শিবঠাকুর, কী বললেন বিচারপতি?

সেরা শিরোনাম

Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget