এক্সপ্লোর

Alipurduar : প্রধান পদে নির্দল প্রার্থীকে সমর্থন বিজেপি-সিপিএমের, আলিপুরদুয়ারে পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে বাজিমাত বিরোধীদের

Panchayat Board Formation : পঞ্চায়েতে বোর্ড গঠনের পর একত্রে বিরোধীদের বিজয় মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি মনোজ টিজ্ঞা

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : ধাক্কা খেল বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। প্রধান হিসেবে নির্দল প্রার্থীকে (Independent Candidate) বিজেপি-সিপিএমের সমর্থন। তার জেরে তৃণমূলের (TMC) বিরুদ্ধে বাজিমাত বিরোধীদের। এর সাথে সাথে আলিপুরদুয়ারে (Alipurduar) ত্রিশঙ্কু হয়ে থাকা রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের দখল নিল রাজ্যের বিরোধীরা।

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচনে ২৩টি আসনের মধ্যে এখানে তৃণমূল ১০টি আসন, বিজেপি ১০টি আসন এবং সিপিএম-২ টি ও নির্দল ১টি আসন দখল করেছিল। 

আজ বোর্ড গঠনে সিপিএম এবং বিজেপি, নির্দল প্রার্থী বাবলি রুসদা-কে প্রধান হিসেবে সমর্থন জানায়। উপ-প্রধান হিসেবে বিজেপির প্রার্থী তনুশ্রী বর্মণকে পাল্টা সমর্থন করে নির্দল এবং সিপিএম। ফলে, I.N.D.I.A শিবিরের অঙ্ককে দূরে সরিয়ে দুর্নীতির বিরুদ্ধে মানুষের জয় বলে দাবি করছে বিরোধীরা। 

পঞ্চায়েতে বোর্ড গঠনের পর একত্রে বিরোধীদের বিজয় মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি মনোজ টিজ্ঞা। আজ সকাল থেকেই বোর্ড গঠন নিয়ে ছিল প্রবল উত্তেজনা। কিন্তু জয়গাঁও অতিরিক্ত পুলিশের সুপারের নেতৃত্বে র‍্যাফ-সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয় বোর্ড গঠন।

দিনদুয়েক আগে আলিপুরদুয়ারে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। জ্বালিয়ে দেওয়া হয় মোটরবাইক। শাসকদল দাবি করে, গ্রাম পঞ্চায়েত দখল করার পর থেকেই বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। অশান্তির দায় পাল্টা তৃণমূলের ঘাড়ে চাপায় গেরুয়া শিবির।

পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার মাস দুয়েক পরেও আলিপুরদুয়ারে অব্যাহত সন্ত্রাস। আক্রান্ত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য সাফিউল মিয়া। তিনি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে, সাহেবপোতা এলাকায় মোটরবাইক থামিয়ে তৃণমূল নেতার ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বন্দুকের বাঁট দিয়ে মারার পাশাপাশি, লাঠি-রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। 

আক্রান্ত বলেন, 'আমাকে হাত দেখিয়েছে...গাড়িটা স্লো করতেই মারল...সবার হাতে অস্ত্র ছিল...বন্দুকের গোড়া দিয়ে এই জায়গাটা মেরেছে। ভোটের তিনদিন আগেও আমাকে অ্যাটাক করেছিল।' পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। ১৩টি আসনের মধ্যে বিজেপি ৭টি আসনে জিতেছে। তৃণমূল ৫টি এবং সিপিএম পেয়েছে ১টি আসন। বোর্ড গঠন করে বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওপর হামলার অভিযোগ নিয়ে বিজেপিকে নিশানা করেছে শাসকদল।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget