এক্সপ্লোর

Saumitra Khan : ফের রাজ্য ভাগের দাবি, আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি সৌমিত্র খাঁ-র

TMC : আসলে প্রচারের আলোয় থাকতে এসব মন্তব্য, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

তুহিন অধিকারী, বাঁকুড়া : ফের পৃথক জঙ্গলমহল (Jangal Mahal) রাজ্য চেয়ে সরব বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। অর্জুন সিংহ (Arjun Singh) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফেরার পরের দিনই, নেতা কেনাবেচার অভিযোগ তুলে রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি। আর বিষ্ণুপুরের বিজেপি সাংসদের যে দাবি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

সৌমিত্র খাঁয়ের পৃথক জঙ্গলমহল রাজ্য দাবি

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, 'উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে। আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না? আমার দাবি রইল যে রাঢ়, বর্ধমান থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম, আসানসোল, এই যে জায়গাগুলো আছে, এইগুলোকে পশ্চিমবঙ্গের কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না।'

তাঁর সংযোজন, 'নেতা কেনাবেচা থাকবে। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করবেন। কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কী আছে? আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি, আমাদের নদী সংলগ্ন এলাকার গরিব মানুষদের কাজ না দিয়ে শেষ করেছে। সেই সমস্ত টাকা কালীঘাটে চলে যাচ্ছে। আমরা যদি রাঢ়বঙ্গের মানুষ বীরভূম, বর্ধমান, জঙ্গলমহলের মানুষ বারবার করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহল আমরা আলাদ চাইব না কেন?'

কটাক্ষ তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'জেতার আগে তো বলেননি অন্য রাজ্য ৷ জঙ্গলমহল হাসছে। সেখানে উন্নয়ন হচ্ছে৷ আসলে প্রচারের আলোয় থাকতে এসব মন্তব্য। আবার হতে পারে৷ আমি হাত তুলে বসে আছি আমায় নাও আমায় নাও।'

বিজেপি-র লাগাতার রাজ্য-ভাগের দাবি

এই প্রথম নয়। এর আগেও পৃথক জঙ্গলমহল রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে সরব হতে দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে লাগাতার সওয়াল করে চলেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিতর্কিত বক্তব্যের মধ্যে দিয়ে যে ট্রেন্ড শুরু হয়েছিল, সাম্প্রতিককালে কার্শিয়ঙের বিজেপি বিধায়কের মন্তব্যেও সেই একই সুর শোনা গিয়েছে। 

ক্ষমতার বিকেন্দ্রীকরণে কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা গেলে, বঞ্চিত উত্তরবঙ্গের জন্যও ভাবা উচিত! চলতি মাসে অমিত শার বঙ্গ সফরে শিলিগুড়ির সভামঞ্চ থেকে এই দাবি তুলতে শোনা গিয়েছে একাধিক বিজেপি বিধায়ককে। এই আবহে সৌমিত্র খাঁর পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি রাজ্য ভাগ বিতর্কে নতুন মাত্রা যোগ করল। 

আরও পড়ুন- মমতার মুখোমুখি হচ্ছেন না শুভেন্দু, নবান্নের লোকায়ুক্ত বৈঠক 'এড়ালেন' বিরোধী দলনেতা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget