এক্সপ্লোর

Rajya Sabha Elections: পৃথক রাজ্যের দাবিতে সরব অনন্ত মহারাজের নামেই সিলমোহর, বাংলা থেকে রাজ্যসভায় প্রার্থী করল BJP

Ananta Maharaj: আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। বাংলা থেকে রাজ্যসভার ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে।

কলকাতা: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে তাতেই সিলমোহর পড়ল। বাংলা থেকে অনন্ত মহারাজকে রাজ্যসভায় (Rajya Sabha Elections) মনোনীত করল বিজেপি (BJP)। পৃথক রাজ্যের দাবিতে সরব, দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজকে (Ananta Maharaj) রাজ্যসভায় মনোনীত করল তারা। বুধবার সেই মর্মে জারি করা হল বিবৃতি। 

আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। বাংলা থেকে রাজ্যসভার ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে। তার জন্য বুধবারই বিজেপি-র তরফে বিবৃতি দিয়ে অনন্তের নাম ঘোষণা করা হয়। গুজরাত থেকে বাবুভাই জেসংভাই দেসাই এবং কেশরীদেবসিংহ জালাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তারা। 

বাংলা থেকে যে ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে ছ'টিতে তৃণমূলের জয় একেবারে নিশ্চিত। বাকি একটি আসন পাবে বিজেপি। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার একদিন আগে অনন্তের নামে সিলমোহর পড়ল। বেশ কিছু দিন ধরেই অনন্তের নাম ঘিরে জল্পনা চলছিল। দৌড়ে ছিলেন ভারতী ঘোষ, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্যও। তবে শেষ হাসি হাসলেন অনন্তই। 

আরও পড়ুন: Panchayat Election Result: শুভেন্দুর জেলায় তৃণমূলের দাপট, পঞ্চায়েত ভোটে জোড়াফুলের দখলে জেলা পরিষদ

তবে একদিনে অনন্তকে বেছে নেননি বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। বরং তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বের দহরম মহরম বেশ কিছু দিন ধরেই চোখে পড়ছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রচারেও থাকতে দেখা গিয়েছিল অনন্তকে। বাংলা ভাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসা অনন্তের বাড়িতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও। 

অনন্তকে পাশে পেতে তৃণমূলের তরফেও চেষ্টায় ত্রুটি ছিল না বলে জানা যায়। গতবছর ভাইফোঁটায় অনন্তকে শুভেচ্ছাবার্তা এবং উপহার পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সৌজন্য দেখান অনন্তও। তার পর কোচবিহার পুরসভার আমন্ত্রণে রাসমেলার উদ্বোধনী মঞ্চেও দখা যায় তাঁকে। কিন্তু তৃণমূলের সঙ্গে বারবর দূরত্ব বজায় রাখার কথাই বলে এসেছেন অনন্ত।

অনন্তর সঙ্গে সুসম্পর্কে আগ্রহী হলেও, বাংলা ভাগের দাবিকে বারবরই খারিজ করে এসেছে তৃণমূল। যদিও অনন্তের অবস্থান একেবারে উল্টো। 'বাংলা ভাগ হয়েই গিয়েছে' বলেও গতবছর মন্তব্য করেন তিনি। কোচবিহারের মানুষের অধিকার রক্ষায় পৃথক কেন্দ্রশাসিত গ্রেটার কোচবিহারের দাবিও তোলেন তিনি। সেই অনন্তকেই রাজ্যসভার প্রার্থী বেছে নিল বিজেপি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget