এক্সপ্লোর

BJP র বিজয়া জমায়েতে জমিয়ে চপ-মুড়ি-ঘুগনি !

BJP Bijaya Politics : 'কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট রাখুন। আস্তে আস্তে ব্যবসা বাড়বে।' পুজোর আগে বলেছিলেন মুখ্যমন্ত্রী।

শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন কলকাতা : বিজয়া পালনেও লাগল রাজনীতির রং ! বৃহস্পতিবার বিজয়া উপলক্ষ্যে, বিজেপির রাজ্য দফতরে বিলি করা হল চপ-মুড়ি-ঘুগনি। সঙ্গে ছিল চা এবং মোমো। 

একাদশীর দিন, বিজেপির রাজ্য দফতরে যাঁরা আসেন, তাঁদের হাতে এই সব খাবার তুলে দেওয়া হয় ! কিন্তু, হঠাৎ চপ, মুড়ি, ঘুগনি কেন? রাজ্য বিজেপি নেতাদের দাবি, এটা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ।

মুখ্যমন্ত্রী কী  বলেছিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে এক সভায় মন্তব্য করেন, ' আমি বলছি, আপনি এক হাজার টাকা নিন, তা দিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট রাখুন। আস্তে আস্তে ব্যবসা বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। কেউ যদি ব্যঙ্গ করে বলে তুই এটা করছিস? বলবেন এভাবেই আমি কোটিপতি হব।' 

কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা চলছেই। শনিবার এই ইস্যুতে বিভিন্ন জেলায় পথে নামে বিরোধীরা। কোথাও বিলি করা হয় ঝালমুড়ি, ঘুগনি। কোথাও বিলি করা হয় চপ। এই নিয়ে বিরোধীদের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। প্রতিবাদে কোথাও চপের দোকান খুলে বসলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা।  আবার রাস্তায় উনুন জ্বালিয়ে বেগুনি ভেজে প্রতিবাদ করে RSP। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে বিধানসভার গেটে অভিনব বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। 

বিজেপি কর্মী নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ' আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে এটা করছি। মুখ্যমন্ত্রী তাঁর ভাইপো-বাইঝিদের এটা বলতে পারবেন তো?'

জবাব তৃণমূলের
বিজেপির আক্রমণের জবাব তৃণমূলের । তৃণমূল-বিজেপি দু’দলকেই কটাক্ষ করে সিপিএম। বাম নেতা রবীন দেব বলেন. ' মুখ্যমন্ত্রী ন্যক্কারজনক ভাবে একথা বলেছেন, আর বিজেপির বিদ্রুপ করছে না? দু’দলই রাজনীতি করছে। দেখতে হবে রাজনীতি করতে গিয়ে কেউ কাউকে বিদ্রুপ না করে ফেলে। ' 

সম্প্রতি, ঝালমুড়ি-ঘুগনি বিক্রি করে বিধানসভার গেটে অভিনব বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এবার তাদের বিজয়া পালনেও জায়গা করে নিল সেই মুড়ি, ঘুগনি। 

                                                  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget