এক্সপ্লোর

Dilip Ghosh : "সিবিআই-ইডি সক্রিয় হলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে", পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপের

Panchayat Vote Update : রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট, এমনই ইঙ্গিত কমিশন-প্রশাসন সূত্রে

কলকাতা : সম্ভবত এপ্রিল মাসে পঞ্চায়েত ভোট (Panchayat Vote) হতে চলেছে। এমনই ইঙ্গিত মিলেছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে (State Election Commission)। এর পাশাপাশি বিরোধীরা বারেবারে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ভোট করানোর দাবি জানালেও, এবারের পঞ্চায়েত ভোটও সম্ভবত রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কমিশন-প্রশাসন সূত্রে। এ প্রসঙ্গে রাজ্যকে একহাত নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। "সিবিআই-ইডি সক্রিয় হলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি করে (পঞ্চায়েত ভোট) নিতে পারে তত ভাল, সেই চেষ্টায় আছে।" এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি । 

প্রশাসন সূত্রে খবর, সম্ভবত এপ্রিলে ভোট, জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি। ২০২৩-এই ভোট হবে হাওড়া পুরসভায়। খসড়া তালিকা নিয়ে ডিএম-কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে ২ নভেম্বর পর্যন্ত।

কী বলছেন দিলীপ ?

এনিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "এই সরকার দেড়-দু'বছর ধরে পুরসভাগুলিকে ঝুলিয়ে রেখে রেখে সুবিধামতো ভোট করল। সেরকমই একটা তালে ভোট করার চেষ্টা করছে। আমার ধারণা, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মার্চে, তার আগে ফেব্রুয়ারিতেই ভোট করবে ওরা। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ, পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে সিবিআই-ইডি সক্রিয় হলে । তাই যত তাড়াতাড়ি করে নিতে পারে তত ভাল, সেই চেষ্টায় আছে। "

কিন্তু বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ছাড়া একটা ভোটও নিরাপদে হওয়া সম্ভব নয়। অথচ কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "কমিশন তো রাজ্য সরকার যা বলবে তাই করবে। তার বাইরে কোনও অস্তিত্ব নেই। মীরা পাণ্ডে যখন কমিশনার ছিলেন, তিনি লড়াই করে ভোট নিয়ে এসেছিলেন। তাও বিনা প্রতিযোগিতায় ভোট হয়েছিল কিছুটা। এবারও তা-ই হবে। যেভাবে গায়ের জোরে পৌরনির্বাচন করা হল, বিশেষ করে কলকাতার বুকে লুঠপাট করে জিতে নেওয়া হল সেভাবেই হবে। ৮০-৯০ শতাংশ ভোট একজন প্রার্থী পেয়ে যাচ্ছেন। একতরফা করার চেষ্টা চলছে। তা ছাড়া তো জিততে পারবে না। যদি একতরফা ভোট না করায় রাজ্য পুলিশ ছাড়া, রিগিং না করে ভোট হয় তাহলে তৃণমূল কোনও ভোট জিততে পারবে না। সেই চেষ্টাই তারা করছে।" 

আরও পড়ুন ; মার্চ-এপ্রিলে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget