এক্সপ্লোর

Dilip Ghosh: 'দু’-চার কাঠা জমিতে কী হবে...' অমর্ত্যকে ‘সদুপদেশ’ দিলেন দিলীপ

Amartya Sen: জমি বিতর্কে অমর্ত্যের পাশে দাঁড়িয়েছে বাংলার মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: প্রতীচীর জমি নিয়ে বিশ্বভারতীর (Visva Bharati University) সঙ্গে সংঘাত চলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen)। আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। সেই আবহে অমর্ত্যকে 'সদুপদেশ' দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, অমর্ত্যের সম্পদের অভাব নেই। খামোকা বিতর্কে না জড়িয়ে, জমি ছেড়ে দেওয়া উচিত ছিল নোবেলজয়ীর। 

অমর্ত্য এবং বিশ্বভারতীর সংঘাত নিয়ে মুখ খুললেন দিলীপ

এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে রয়েছেন দিলীপ। বৃহস্পতিবার সেখানে প্রাতর্ভ্রমণে বেরোন দিলীপ। খড়্গপুর শহরের সাউথ ইনস্টিটিউট সংলগ্ন একটি চায়ের দোকানে বিজেপি-র কর্মী-সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ  দেন। সেখানে রাজ্য রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা হয়। আর সেখানেই অমর্ত্য এবং বিশ্বভারতীর সংঘাত নিয়ে মুখ খোলেন তিনি। 

এ দিন দিলীপ বলেন, "অমর্ত্য সেন একজন এত বড় মানুষ। সামান্য কয়েক কাঠা জমি বিতর্কে পড়ার কোনও মানে ছিল না। বিশ্ববিদ্যালয় যখন নোটিস দিয়েছে, ছেড়ে দেওয়া উচিত ছিল। তাহলেই কোনও বিতর্ক থাকত না। দু'-চার-কাঠা জমিতে ওঁর কী হবে? ওঁর সম্পদের অভাব নেই। অভাব নেই সম্মানেরও। ফালতু বিতর্কে জড়ালেন।"

আরও পড়ুন: Partha Chatterjee: 'সবাইকে নববর্ষের শুভেচ্ছা', CBI আদালতে পেশের আগে বললেন পার্থ

জমি বিতর্কে অমর্ত্যের পাশে দাঁড়িয়েছে বাংলার মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে অমর্ত্যের হাতে জমির কাগজপত্রও তুলে দেন। সেই নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মুখ্যমন্ত্রী কটাক্ষও করেন। এ নিয়ে রাজ্যেরই সমালোচনা করেছেন দিলীপ। তাঁর কথায়, "এর মধ্যে রাজ্য সরকার ঢুকে পড়ে আরও বিতর্ক বাড়াচ্ছে। ওঁকে অপমান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় তো তার জমি চাইবেই! কিন্তু সেটিকে বিতর্কিত করে ওঁর মতো মানুষকে আরও বেশি বদনাম করা হচ্ছে। ওঁকেও বলব, সময় আছে। বিষয়টি মিটিয়ে ফেলা উচিত।"

বিতর্কের কেন্দ্রে ১৩ ডেসিমল জমি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১৯৪৩ সালে অমর্ত্যের বাবা প্রয়াত আশুতোষ সেনের নামে ৯৯ বছরের জন্য ১২৫ ডেসিমেল জমি লিজ দেওয়া হয়েছিল৷ পরবর্তীতে ২০০৫ সালে এই জমি অমর্ত্যের নামে মিউটেশন হয়। এর পর বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে অভিযোগ তোলা হয়, প্রতীচীতে লিজের ১২৫ ডেসিমেল ছাড়াও অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি দখল করে রাখা হয়েছে। এ নিয়ে অমর্ত্যকে উচ্ছেদ নোটিসও পাঠিয়েছে বিশ্বভারতী।

১৩ ডেসিমেল জমি নিয়ে অমর্ত্য-বিশ্বভারতী সংঘাত

যদিও অমর্ত্য জানিয়েছেন,  বাল্য বয়স থেকে বিশ্বভারতীতে তিনি।  চিঁড়ে-মুড়ি খেয়ে ক্লাসে গিয়েছেন। তাঁর জমি তাঁর না হয়ে, বিশ্বভারতীর হল কী করে, প্রশ্ন তুলেছেন অমর্ত্য। জানিয়েছেন,  তাঁর বাবা জমি লিজ নিয়েছিলেন। লিজে তা লেখাও রয়েছে।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget