এক্সপ্লোর

Anubrata Mondal: 'অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি', হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপি নেতার

পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে মামলা। ‘কীভাবে পুলিশের নজর এড়িয়ে বীরভূম থেকে কলকাতা এলেন অনুব্রত?’ প্রশ্ন তুলে মামলা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। 

কলকাতা: ‘কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়িতে কলকাতায় (Kolkata) আসেন?’ অনুব্রত মণ্ডলের (Anubrata Moandal)লালবাতি লাগানো গাড়ি নিয়ে মামলা। কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দায়ের জনস্বার্থ মামলা। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে মামলা। ‘কীভাবে পুলিশের নজর এড়িয়ে বীরভূম থেকে কলকাতা এলেন অনুব্রত?’ প্রশ্ন তুলে মামলা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। 

এখন কেমন আছেন অনুব্রত? সোমবারও তাঁর আইনজীবীর দাবি, শারীরিক অসুস্থতার কারণেই CBI দফতরে যেতে পারছেন না অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার সেখানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করতে যান তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ। পরে আইনজীবী দাবি করেন, শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই ফের চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সেইসঙ্গেই আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি।  তিনি জানান, ' বুকে ব্যথা প্রচণ্ড, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে, সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব।'

ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআইয়ের নোটিস পেয়ে হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। শনিবারের থেকেও বেশি অসুস্থ রয়েছেন তিনি, জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আইনজীবী। রবিবার সিজিও কমপ্লেক্সে পাঠানো হয় ইমেল। অনুব্রতর গরহাজিরা নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা। শনিবার গরুপাচার মামলায় ষষ্ঠবার তলব পেয়েও, নিজাম প্যালেসে হাজিরা দেননি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। আর রবিবার, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও, CGO কমপ্লেক্সে গেলেন না তিনি।

'ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে': এর আগে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA ) স্বপন মজুমদার দাবি করেন, অনুব্রত মণ্ডলকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে উডবার্নে ওয়ার্ডে। অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করেছে তৃণমূল। 

৬ এপ্রিল গরুপাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে পঞ্চমবারের জন্য তলব করেছিল CBI। কিন্তু সেদিন শেষমুহূর্তে, নাটকীয়ভাবে, নিজাম প্যালেসের দিকে যেতে যেতেও আচমকা SSKM হাসপাতালের দিকে ঘুরে যায় তাঁর গাড়ি।  এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানেই ভর্তি থাকেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি।  সেই ঘটনাকে উল্লেখ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, ' আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে (অনুব্রত মণ্ডলকে) আর ফিরতে দেবেন না। তার কারণ যদি ফিরতে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব কুকীর্তি অনুব্রত মণ্ডল উগরে দেবে সিবিআইয়ের কানে। '

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget