এক্সপ্লোর

Rakesh Singh: বিধানভবনে গুন্ডামির ঘটনায় অধরা বিজেপি নেতা রাকেশ সিংহ, খোঁজ দিল এবিপি

Rakesh Singh Missing: প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা, এখনও অধরা রাকেশ সিংহ। বিজেপি নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় FIR। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব কংগ্রেস, চলছে বিক্ষোভ।

কলকাতা: বিধানভবনে গুন্ডামি, এখনও অধরা বিজেপি নেতা রাকেশ সিংহ! হামলার পর থেকে বেপাত্তা, বার বার বাড়িতে গিয়েও খোঁজ পায়নি পুলিশ। রাকেশ সিংহ-র নাগাল পাননি লালবাজারের গোয়েন্দারাও। কলকাতায় বহাল তবিয়তেই রাকেশ সিংহ, খোঁজ পেল এবিপি আনন্দ। রাকেশ বলছেন, ''পুলিশ খোঁজ পাচ্ছে না, আমি তো ইডেনের সামনে দাঁড়িয়ে। আমি কলকাতার বুকে আছি, এখানেই থাকব। কংগ্রেসের পতাকা পোড়ানো ভুল হয়েছে।গুন্ডামি নয়, এটা আন্দোলন, বিধানভবনে হামলার পরেও দাবি রাকেশের।''

প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা, এখনও অধরা রাকেশ সিংহ। বিজেপি নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় FIR। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব কংগ্রেস, দিকে দিকে বিক্ষোভ। ৩জন সাগরেদ গ্রেফতার, কোথায় বিজেপি নেতা রাকেশ সিংহ? বাড়িতে গিয়েও রাকেশ সিংহের খোঁজ না পাওয়ার দাবি পুলিশ সূত্রে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ,গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও ভাঙচুর চলে। সকাল সাড়ে ১১ নাগাদ গন্ডগোলের সূচনা হয়। বিধানভবনের ভিতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পোস্টার-ব্যানার ছেঁড়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে সেদিন। মূল অভিযোগ ওঠে বিজেপি নেতার রাকেশ সিংয়ের বিরুদ্ধে।

প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ অনুযায়ী সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং সোশাল মিডিয়ায় লাইভ করতে করতে বিধান ভবনে ঢুকে হামলা চালান। তাঁর সঙ্গে ছিলেন প্রায় ৩০ জন অনুগামী। কংগ্রেস সূত্রে দাবি, বিধানভবনে তখন হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। মূল গেট ছিল খোলা। কংগ্রেসের অভিযোগ, রাকেশ সিং সদলবলে ভিতরে ঢুকে প্রথমে তাঁদের নেতানেত্রীদের ছবিতে তাণ্ডব চালান। এরপর বিধানভবনের মেন গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেই সময় বিধান ভবনের ভিতরে থাকা কংগ্রেস কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিধানভবন থেকে মাত্রা ১০০ মিটার দূরে এন্টালি থানা। অথচ পুলিশ এসেছিল খবর পাওয়ার প্রায় ৪৫ মিনিট পর। কংগ্রেস সমর্থক বলেন, ১০০ মিটার দূরে থানা। পুলিশ এসেছে ৪৫ মিনিট পর। রাকেশ সিংকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারির দাবিতে ওইদিন বিকেলেই মৌলালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget