এক্সপ্লোর

Hooghly: নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার

বিজেপি নেতাকে চ্যালেঞ্জ করে আরামবাগের তৃণমূল সাংসদ পাল্টা ট্যুইটে লিখেছেন, আপনার মহান নেতা বাংলা গদ্দারকে ৭ দিন সময় দিয়েছি।

হুগলি: শুভেন্দু অধিকারীর পরে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরামবাগের তৃণমূল সাংসদের (Aparupa Podder) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সোশাল মিডিয়ায় তিনি অভিযোগ করে লিখেছেন, সাংসদের প্যাড ব্যবহার করে চাকরির জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাম সুপারিশ করেছিলেন। ট্যুইটারে এর সঙ্গে কয়েকটি নথি পোস্ট করে, বিজেপি নেতার দাবি, এসএসসি, গ্রুপ সি-র অযোগ্যদের তালিকাতেও নাম আছে সুপারিশ করা চাকরিপ্রার্থীদের। এই অভিযোগ তুলে আরামবাগের সাংসদকে গ্রেফতারির দাবিও তুলেছেন তরুণজ্যোতি। বিজেপি নেতাকে চ্যালেঞ্জ করে আরামবাগের তৃণমূল সাংসদ পাল্টা ট্যুইটে লিখেছেন, আপনার মহান নেতা বাংলা গদ্দারকে ৭ দিন সময় দিয়েছি। আর তোকে ৫ দিন! এরমধ্যে অভিযোগের সত্যতা প্রমাণ না করতে পারলে, আইনি ব্যবস্থা নেব।

নারদ মামলার (Narad Case) FIR থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন আরামবাগের (Arambagh) তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Podder)। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Raja Sekhar Mantha)। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। 

নারদ মামলার FIR থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে  কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সালটা ২০১৬। নারদ নিউজের স্টিং অপারেশনে একাধিক নেতার পাশাপাশি দেখা যায় হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (Aparupa Podder)। তারপর কেটে গেছে ৭ বছর। নারদ মামলায় এখনও সিবিআই (CBI) তদন্ত শেষ হয়নি। 

মঙ্গলবার, অপরূপা পোদ্দারের  (Aparupa Podder) আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তৃণমূল দিয়েই অপরূপা পোদ্দারের রাজনৈতিক কেরিয়ার শুরু। ২০০৯ সালে তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভার (Rishra) ভাইস চেয়ারম্যান হন। ২০১৪ সালে তৃণমূল প্রার্থী হিসাবে ৩ লক্ষ ৪৬ হাজার ৮৪৫ ভোটে জেতেন অপরূপা ২ বছরের মাথায় নারদ নিউজের স্টিং অপারেশনে সেই তাঁকেই দেখা যায়। জবাব তৃণমূলের। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। 

হুগলি জেলায় ২০১৯ সালে তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি আসন পায় তৃণমূল। তারমধ্যে আরামবাগ আসনে মাত্র ১ হাজার ১৪২ ভোটে জয়ী হন তৃণমূল সাংসদ অপরূপো পোদ্দার। হুগলি লোকসভা আসনে জয়ী হন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী হুগলি জেলায় ১০টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল (TMC), ৮টিতে বিজেপি (BJP)। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget