এক্সপ্লোর

Durga Puja Carnival: এবার উত্তরের কার্নিভাল? দুর্গাপুজো নিয়ে ইচ্ছে প্রকাশ সজল ঘোষের

Sajal Ghosh: প্রতি বছর দুর্গাপুজোর পর রেড রোডে কার্নিভালের আয়োজন করে রাজ্য় সরকার। কিন্তু, উত্তর কলকাতায় আলাদা কার্নিভালের ইচ্ছে প্রকাশ করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাঙালির দুর্গাপুজো ঘিরেও তপ্ত হল রাজনীতি। এবার, দুর্গাপুজোয় সরকারি কার্নিভালের পাল্টা উত্তর কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল করার ইচ্ছে প্রকাশ করলেন বিজেপি কাউন্সিলর ও সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির অন্য়তম উদ্য়োক্তা সজল ঘোষ। যদিও একেবারে স্থানীয় স্তরে এই কার্নিভাল আয়োজনের ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। তারপরও এতে রাজনীতির আভাস পাচ্ছে তৃণমূল। 

এবার দুর্গাপুজোর কার্নিভালেও আমরা ওরা? প্রতি বছর দুর্গাপুজোর পর রেড রোডে কার্নিভালের আয়োজন করে রাজ্য় সরকার। কিন্তু, উত্তর কলকাতায় আলাদা কার্নিভালের ইচ্ছে প্রকাশ করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। যিনি সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির অন্য়তম উদ্য়োক্তা। বিজেপি কাউন্সিলর ও উদ্যোক্তা সজল ঘোষ বলেন, "আমরা যারা কার্নিভাল করি না, আমার ইচ্ছে আছে। যে আমরা অঞ্চলের মধ্যে একটা কার্নিভাল করতে পারি কিনা। আমরা পাড়ার লোকেরা একসাথে ঘুরে যদি একটা কিছু করা যায়, তাহলে জিনিসটা অনেক দৃষ্টিনন্দন হবে, সুন্দর হবে।  চন্দননগরে যে যেখানে ভাসান দিক, জিটি রোডটা ধরে সবাই সুন্দর করে একসাথে সমস্ত জগদ্ধাত্রী পুজো, তাদের সমস্ত মিছিল নিয়ে, মাকে নিয়ে তাঁরা প্রদক্ষিণ করে। যদি সেটা করা যায়। এটা একেবারে ভাবনার পর্যায়ে।এটা একেবারে পাড়াতুতো ব্যাপার।"



২০১৬ সালে, রাজ্য সরকারের তরফে কলকাতায় শুরু হয়েছিল দুর্গা পুজোর কার্নিভাল। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সেই কার্নিভালেও রাজনীতির ছোঁয়া? বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কাউন্সিলরের এই মন্তব্য়ে রাজনীতি দেখছে তৃণমূল। তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র বলেন, "নিঃসন্দেহে রাজনীতি। এখন ওঁরা রাজনৈতিকভাবে, বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁরা সবাই বাংলার এই স্বীকৃতি টাকে স্বীকার করতে চায় না। স্বাভাবিকভাবে তার একটা কাউন্টার করে নিজেদের একটা লাইমলাইটে আসার একটা প্রচেষ্টা। গত ৪ বছরে ওঁর মনে পড়ল না, হঠাৎ ২৬-এর আগে ওঁর মনে পড়ল যে আলাদা করে একটা কার্নিভাল করি। তার মানে বিজেপি প্রচুর টাকা ছড়িয়ে, পুজো কমিটিগুলোকে কেনার চেষ্টা করবে, তাদের মিছিলে হাঁটানোর।''

সেরা শিরোনাম

Jayprakash Majumdar Bail: কলকাতা হাইকোর্টে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের, কী কী শর্ত দিল আদালত ?
কলকাতা হাইকোর্টে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের, কী কী শর্ত দিল আদালত ?
West Bengal News Live Updates: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী
South 24 Pargana: আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, ফলতায় মহিলাদের মিছিল-বিক্ষোভ
আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, ফলতায় মহিলাদের মিছিল-বিক্ষোভ
Kalicharan Banerjee: কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তারাতলাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন তিনি
কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তারাতলাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন তিনি

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget