এক্সপ্লোর

Sajol on Madan: 'ব্রেনে কেমিক্যাল লোচা', মদনের 'ছোটদের পড়ানো'র ইচ্ছে শুনে কী প্রতিক্রিয়া সজলের ?

Sajol Ghosh slams Madan Mitra: SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র । যদিও তোপ দাগতে ছাড়লেন না সজল ঘোষ, কী বললেন বিজেপি নেতা ?

কলকাতা: 'এসএসকেএমে গিয়ে কী বলেছি মনে নেই', SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র (Madan Mitra)। যদিও তোপ দাগতে ছাড়লেন না বিজেপি নেতা সজল ঘোষ (Sajol Ghosh)। মূলত, এই মদনের সংযোজন 'আমি হ্যালুসিনেশনে ভুগছি। আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে।' এবং এখানেই শেষ নয় রাজনৈতিক সন্ন্যাস নেবেন বলে ভাবছেন, দাবি মদনের। যদিও এই বক্তব্যের পর যবনিকা পড়েনি। থামেনি বিতর্ক। বরং বিতর্ক উসকে তীব্র আক্রমণ সজল ঘোষের।

'ব্রেনে কেমিক্যাল লোচা'

এদিন সজল ঘোষ বলেন, 'রাজনৈতিক সন্ন্যাস বলে উনি কাকে লক্ষ্য করলেন ? নিজেকে না পিসিকে ? পিজি-র বদলে পিসিকে বললেন কিনা আমি বলতে পারবো না।  কিন্তু এই যে, অ্যালজাইমার্স, তৃণমূলের সমস্ত প্রবীণ নেতাদের অ্যালজাইমার্স, অতীত ভুলে যাওয়া, কাল রাতে কী বলল,.. এটা একটা সিনেমায় দেখেছিলাম, বলেছিল কেমিক্যাল লোচা। ব্রেনে কেমিক্যাল লোচা। এখন কোন কেমিক্যাল লোচায় ওনার এগুলি হচ্ছে, আমার এ বলা সম্ভব নয়।'

'দয়া করে ছোটদের ভবিষ্যত নিয়ে আর ছেলেখেলা করবেন না'

 মূলত, জল্পনা উস্কে মদন বলেন, 'আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট। অবসরের প্রস্তুতি নিচ্ছি, সচিন রিটায়ার করতে পারলে কেন আমি নয়?অবসর জীবনে ছোটদের পড়াব।' আর এখানেই সজল ঘোষের সংযোজন, কিন্তু একটা কথা আমি বলতে পারি, হাতজোড় করে অনুরোধ করব, সবাই স্কুল টিচার হয়ে গিয়েছেন। মদনদাও হতে বাকি আছেন। উনিও হতে চাইছেন। দয়া করে এই কাজটা করবেন না মদন দা।... আপনি দয়া করে ছোটদের ভবিষ্যত নিয়ে আর ছেলেখেলা করবেন না।' 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

'কেউ আঘাত পেলে আমি দুঃখিত'

প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে, বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেএমে ভর্তি করাতে নিজে ছুটে যান মদন মিত্র। এরপর,SSKM কর্তৃপক্ষের সঙ্গে শনিবার তৃণমূল বিধায়ক মদন মিত্রর বেনজির সংঘাত তৈরি হয়। খোদ মদন মিত্র এসএসকেএম বয়কটের ডাক দেন।এরপর, পরিস্থিতি সামাল দিতে নামতে হয় খোদ মুখ্যমন্ত্রীর দফতরকে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আহত যুবককে ভর্তি করা হয় কলকাতা মেডিক্য়াল কলেজে।  রবিবার, আহত যুবককে দেখতে কলকাতা মেডিক্য়াল কলেজে যান মদন মিত্র। সেখানে গিয়ে শনিবারের বক্তব্যের উল্টো সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, 'এসএসকেএমে পরিষেবা পেলে মানুষ নিশ্চয় যাবেন, যাঁদের মনে হয়েছে তাঁরা এফআইআর করেছেন। হাসপাতালের কোনও কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমার উপস্থিতিতে কেউ আঘাত পেলে আমি দুঃখিত।'

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget