এক্সপ্লোর

Sukanta Majumdar: 'তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি বালু দা লেখা মেরুন ডায়েরি?' কটাক্ষ সুকান্তর

Central Agency: ডায়েরির ভিতরে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব লেখা আছে বলে দাবি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

কলকাতা : সারদাকাণ্ডের 'লাল ডায়েরি'র পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Distribution Scam Cae) চর্চায় 'মেরুন ডায়েরি' । জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ (Jyotipriyo Mallick) হাওড়ার অভিজিৎ দাসের বাড়ি থেকে মিলেছে 'মেরুন ডায়েরি', এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ডায়েরির উপরে লেখা 'বালুদা'। ডায়েরির ভিতরে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব লেখা আছে বলে দাবি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই পরিস্থিতিতে ইডির দাবিকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদার (Sukanta Majumdar)।

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে ? কত নিয়েছে ? কবে নিয়েছে ? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি 'বালু দা' লেখা মেরুন ডায়েরি ?'

">

তাঁর এই পোস্টের পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। দলের তরফে সাংসদ শান্তনু সেন বলেন, 'ভারতীয় হারাধন পার্টির যিনি সভাপতি ! পার্টিটা তো আর বিজেপি পার্টি নেই। পার্টিটা তো দিলীপ ঘোষের কথা অনুযায়ী, এখন হারাধন পার্টি হয়ে গেছে। আর সেই হারাধান পার্টির সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে তো তাঁর দলের সাংসদ সৌমিত্র খাঁ বেশ কিছুদিন আগে বলেছেন, শিক্ষানবীশ এবং অযোগ্য রাজ্য সভাপতি। যে দলটা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে শেষ হয়ে যাচ্ছে, যে দলটা সারা ভারতজুড়ে দুর্নীতিগ্রস্তদের মাথার পালক পরে নিয়ে ঘুরে বেড়ায়, যে দলের আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে ইডি-সিবিআইয়ের রক্ষাকবচ নিয়ে, কোথাও কোথাও আদালতের একাংশের রক্ষাকবচ নিয়ে ঘুরে বেড়ায়, যাদের ৩০৩ জন সাংসদের মধ্যে ১১৬ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস, ৭৮ জন কেন্দ্রীয়মন্ত্রীর মধ্যে ৪২ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাঁদের মুখে এই সমস্ত কথা মানায় ?'

বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী ঘনিষ্ঠ হাওড়ার ব্যাটরার বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে দাবি, মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতেই হদিশ মেলে মেরুন ডায়েরির। যার উপরে লেখা ছিল, বালু দা। শুক্রবার আদালতে, ইডির আইনজীবী বিচারককে বলেন, একটি ডায়েরির হদিশ মিলেছে। তাতে যা তথ্য মিলেছে, তা চমকে দেওয়ার মতো। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তখন চিৎকার করতে শুরু করেন যে, কীসের ডায়েরি ? তখন, মোবাইল ফোনে ইডির আইনজীবী একটি মেরুন ডায়েরির ছবি দেখান। যা নিয়ে এখন রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget