এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে...', কোন প্রসঙ্গে কী বললেন শুভেন্দু ?

TMC News Update: এবার একযোগে মমতা-অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।

কলকাতা : 'আমার কোনও পরিবার নেই। দলই হচ্ছে আমার পরিবার। মানুষই আমার পরিবার।' তৃণমূলের উপর মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েন-জল্পনা যখন দিনে দিনে জোরাল হচ্ছে, তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন পরিষদীয় দলের বৈঠকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবারের বৈঠকে সাংগঠনিক রদবদল নিয়েও অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করেননি মমতা। আর এই ইস্যুতে এবার একযোগে মমতা-অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। 

বিরোধী দলনেতা বললেন, "এই সংঘাত কতটা আছে জানি না। আমরা একটা সময় দেখতাম, সিপিএমের উপর যে রেগে যাচ্ছে, ফরওয়ার্ড ব্লকে যায়, আবার ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএমে যেত। তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময়ে। বামঐক্য জিন্দাবাদ। ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে, এরা ভোটের সময়ে হয়তো এক হয়ে লড়বে। আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জি পরিবারকে, পিসি-ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব। তবে, এখন একটু-আধটু তো আমরা খবর রাখি। একটু-আধটু তো হচ্ছে। সরাসরি ঘরের লোক না হলেও, বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেগুলো তো কিছু কিছু হচ্ছে।"

দিল্লি বিধানসভা ভোটের ফলে ফুটছে বঙ্গ রাজনীতির আঁচ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলছেন, দিল্লিতে ভাই গেছে, এবার বাংলায় দিদিভাই যাবে। তখন তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সোমবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে, দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে। যা নিয়ে শুভেনদু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্বপ্ন সবসময় পূরণ হয়, এমন নয়। 

তাঁর কথায়, "তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন। উনি ২০১৯ সালে ব্রিগেডে সভা করে, ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন। দিয়ে বলেছিলেন, এবার আমরা দিল্লি দখল করব। তারপরে ২০২১-এ তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন। বললেন, আমি গদ্দারকে হারাব। তাই এগুলো দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ভবিষ্যদ্বাণী লাগে না। উনি বলেছিলেন, বাংলা দখল হয়েছে, এবার গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের হাজার টাকা দেন, গোয়ার মায়েদের বলেছিলেন ৫ হাজার দেবেন। বড় একটা শূন্য নিয়ে এসেছেন। ত্রিপুরা দখল করতে গিয়েছিলেন। NOTA-র থেকে কম ভোট নিয়ে এসেছেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়। তিনি স্বপ্ন দেখতে পারেন। তাঁর লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন। কিন্তু, বাস্তব খুব কঠিন।"

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget