এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সোমবার বিকাল ৫টা অবধি টাইম দিয়ে গেলাম', CEO-কে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা ডেডলাইন শুভেন্দুর

Mamata Banerjee: প্রথমে নির্বাচন কমিশন। তারপর জাতীয় নির্বাচন কমিশনার। এবার মুখ্য়মন্ত্রীর নিশানায় এরাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিক।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন।
  • বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে পাল্টা দুর্নীতির প্রমাণ দাখিলের সময়সীমা দিয়েছেন।
  • ২০২৫-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি চলছে।
  • নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আক্রমণ এবং শুভেন্দুর প্রতিক্রিয়া।

কলকাতা : "আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএএস-আইপিএস অফিসারদের, আপনার সিএমও-র স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজ কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। ফাঁস করুন। আপনাকে সোমবার বিকাল ৫টা অবধি টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ডেডলাইন বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

প্রথমে নির্বাচন কমিশন। তারপর জাতীয় নির্বাচন কমিশনার। এবার মুখ্য়মন্ত্রীর নিশানায় এরাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিক। ২০২৫-এর পাতা ওল্টালেই এরাজ্য়ে বিধানসভা ভোটের বছর। যে কোনও দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR। কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় চলছে প্রস্তুতি বৈঠক। এই আবহে রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্য়মন্ত্রী।

গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, "এখানে যিনি CEO, রাজ্যের থেকে যিনি গেছেন, যাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলো সময় হলে বলব। আশা করি, তিনি বেড়ে খেলবেন না। মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। SIR শুরু করার আগেই ওটা ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ। মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা আর থ্রেট করা। রাজ্য সরকারকে পুরোপুরি বাদ দিয়ে। আজ বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না। নিজেদের আগুন নিয়ন্ত্রণ করুন।"

তার পাল্টা এদিন শুভেন্দু অধিকারী ডেডলাইন বেঁধে দিয়ে বলেন, "গতকাল পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান-মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড কোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্যসচিব...এক্সটেনশনে থাকা আইএএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তাঁর মুখ্য প্রতিনিধি পশ্চিমবঙ্গের CEO মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। যাকে বলা যেতে পারে, Below the Belt। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কী তথ্য আছে ? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়। আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএএস-আইপিএস অফিসারদের, আপনার সিএমও-র স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজ কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। ফাঁস করুন। আপনাকে সোমবার বিকাল ৫টা অবধি টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে। প্রমাণ না দিলে, আর সিসি এবং সিইও ব্যবস্থা না নিলে...দীপাবলির পরে কয়েক হাজার লোক নিয়ে আসব, নিয়ম মেনে ২০০ মিটার দূরে জনতা থাকবে, আর ৫০-৬০টা এমএলএ এখানে নীচে বসে থাকব। জ্ঞানেশ কুমার বা তাঁর প্রতিনিধি না এলে উঠব না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উপরে নয়।"   
             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget