এক্সপ্লোর

Suvendu Adhikari: দিল্লিতে শাহ-সাক্ষাৎ শুভেন্দুর, ট্যুইটে কী বার্তা বিরোধী দলনেতার ?

Suvendu meets Ami Shah: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে ট্যুইটে কী বললেন শুভেন্দু ?

কলকাতা: দিল্লিতে শাহ-সাক্ষাৎ শুভেন্দুর (Suvendu Adhikari)। এদিন ট্যুইট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'আজ আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। নয়াদিল্লিতে শাহ-র অফিসে, ব্যস্ত সময়ের মধ্যে আমার সঙ্গে দেখা করার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই।' 

সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। সূত্রের খবর, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা। ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোটের মতোই এবারের পঞ্চায়েত ভোট করার আবেদন। অমিত শাহের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর, সূত্রের খবর। 

আজ দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে গিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। সূত্রের দাবি, দুজনের মধ্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয়। এর পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

বৃহস্পতিবার, বিকালে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর জরুরি তলব পেয়ে শুক্রবার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিকালে, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজীব সিনহা। ঠিক এক মাসের মাথায়,

৮ জুলাই, অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। সূত্রের দাবি, এরপরই দিল্লির নর্থব্লকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জরুরি তলব করা হয় শুভেন্দু অধিকারীকে। সেই মতো, শুক্রবার, দুপুর তিনটে নাগাদ নর্থব্লকে অমিত শাহর অফিসে পৌঁছন শুভেন্দু অধিকারী। প্রায়, ৩০ মিনিট অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। সূত্রের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয় দুজনের। এর পাশাপাশি, ২০১৩-র পঞ্চায়েত ভোটের মতো, এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। 

কুণাল ঘোষ বলছেন, এর পিছনে অভ্যন্তরীণ পলিটিক্স, এখন দেখবে এজেন্সি দিয়ে কীভাবে হয়রানি করা যায়। কারণ ভোটে তো জিতবে না। দিলীপ ঘোষের দাবি, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। যখন খুশি দেখা করতে পারেন। অভিষেককে আগেও ডেকেছে, এর সঙ্গে কোনও ব্যাপার নেই।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

২০১৩ সালের পঞ্চায়েত ভোটে, কেন্দ্রীয় বাহিনী না এনে এক দফায় পঞ্চায়েত ভোট করতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। শেষ পর্যন্ত, সুপ্রিমকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৫ দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল। প্রতি দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের দাবি, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বৈঠকে আলোচনা হয়েছে যে,যদি রাজ্য চায়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর জন্য যে টাকা দিতে হয়, সেই টাকা দিতে হবে না।

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget