এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মমতা বন্দ্যোপাধ্যায় এদের লালন করেন, তার কারণ এরা ভোটের সময় No Vote to Modi বলে' : শুভেন্দু

Jadavpur University: বৃহস্পতিবার রাতে ঠিক কী ঘটেছিল ক্যাম্পাসে? ঘটনাক্রম জানতে আজ ফের অনামিকার ৩ বন্ধুকে ডেকেছে পুলিশ।

কলকাতা : কীভাবে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের? পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু? নাকি কেউ তাঁকে ঠেলে জলে ফেলে দিয়েছিল? মৃতের পরিবার খুনের অভিযোগ তুলেছে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখতে অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। দেখা হচ্ছে মোবাইলে কার সঙ্গে শেষ কথা বলেছিলেন অনামিকা? কেউ কি তাঁকে ডেকে নিয়ে গেছিল? যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে এখনও পরতে পরতে রহস্য। বৃহস্পতিবার রাতে ঠিক কী ঘটেছিল ক্যাম্পাসে? ঘটনাক্রম জানতে আজ ফের অনামিকার ৩ বন্ধুকে ডেকেছে পুলিশ।  যাদবপুর নিয়ে এবার বাম-তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "কোনও লাভ হবে না। সিসি টিভি লাগাতে দেবে না এবং ওখানে বন্দেমাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আল্ট্রা-লেফ্ট যারা, যারা গোমতী থেকে গোদবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না। পরিষ্কার কথা, মাকু যাদের বলা হয়। যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে...এরা ওখানে UGC বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা...অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ, সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী-রাষ্ট্র-বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় এদের লালিত পালিত করেন। তার কারণ, এরা ভোটের সময় No Vote to Modi বলে। তার লাভ মমতা বন্দ্যোপাধ্যায় পান। বিজেপিকে আনুন, সাফ করে দেব আমরা।"  

শুভেন্দুর মন্তব্যের জবাব দিতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। সবার তাতে দুঃখপ্রকাশ করা উচিত। দায়বদ্ধ মনোভাব নেওয়া উচিত। সেটা বিজেপি পারল না। এটাকে রাজনৈতিক মনোভাবে পরিণত করা যায় কীভাবে তার পরিকল্পনা করছে। এটাকে ব্যবহার করে শুভেন্দুবাবু যেভাবে রাজনীতি করতে চাইছেন, সেটা খুব দুর্ভাগ্যজনক। বামপন্থী-মাকু অমুক-তমুককে ড়াচ্ছেন। উনি শুধু একটা জিনিসই যানেন। যে, যাদবপুরে ও ঠিক দর পাচ্ছেন না, ওঁর পছন্দ নিয়ে চলতে পারছে না, ফলে ওটা ভেঙে দাও। ভেঙে দাও। এই মনোভাবটা খুব বিপজ্জনক। ধ্বংসাত্মক মনোভাব।" শুভেন্দুকে পাল্টা জবাব দিয়ে তৃণমূলের সোশাল মিডিয়ায় সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, "এখান থেকে কিছু মানুষ নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে যোগ দিয়েছিল মানে এটা নয়, যারা দুষ্কৃতী আছে সবাই সেই জায়গায় যোগ দিয়েছিল। যাদবপুরে সিসি টিভি লাগানোর আন্দোলন প্রথম তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন করেছিল। যত বাম-অতি বাম সংগঠন আছে তারা সিসি টিভি লাগানোর বিরোধিতা করেছিল। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Santragachi: খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে!
খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে!
West Bengal News Live : গ্যাস সঙ্কটের প্রেক্ষিতে আজ জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর ! কী সিদ্ধান্ত আজ?
গ্যাস সঙ্কটের প্রেক্ষিতে আজ জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর ! কী সিদ্ধান্ত আজ?
West Bengal Weather : জেলায় জেলায় বৃষ্টি, কড়কড় বাজ ! আজই ভিজবে রাজ্যের শহর থেকে গ্রাম? বড় আপডেট আবহাওয়ার
ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, কড়কড় বাজ ! আজই ভিজবে রাজ্যের শহর থেকে গ্রাম? বড় আপডেট আবহাওয়ার
LPG Gas crisis: সাপ্লাই নেই LPG-র, হাসপাতালে বন্ধের মুখে রোগীদের রান্না! প্রায় অচল একাধিক ক্যান্টিনও
সাপ্লাই নেই LPG-র, হাসপাতালে বন্ধের মুখে রোগীদের রান্না! প্রায় অচল একাধিক ক্যান্টিনও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget