এক্সপ্লোর

Tathagata Roy: প্রতীকী হাতেখড়ি নিয়ে বিদ্রুপ বিজেপি-র, উল্টো অবস্থান তথাগতর, মুগ্ধ হলেন রাজভবনের অনুষ্ঠান দেখে!

C V Ananda Bose: এ দিন বাংলায় প্রতীকী হাতেখড়ি হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের মধ্যে কেউ না থাকলেও, দেখা গেল তথাগতকে।

কলকাতা: অবাঙালি রাজ্যপাল বাংলা শিখতে আগ্রহী। তার জন্য সরস্বতী পুজোয় রাজভবনে আয়োজন হয়েছিল প্রতীকী হাতেখড়ির (C V Ananda Bose)। সেই নিয়েই এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যপালের বাংলা শেখার উদ্যোগে শামিল হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায় (Mamata Banerjee), শাসকদলের অনেকেই। তাৎপর্যপূর্ণ ভাবে অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখেন বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব। অনুষ্ঠান নিয়ে কটাক্ষ, বিদ্রুপও ছুড়ে দেন তাঁরা। আর এ সবের মধ্যেই চোখে পড়ল রাজভবনের অনুষ্ঠানে বিজেপি-র বর্ষীয়ান নেতা তথা বঙ্গ বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়ের (Tathagata Roy) উপস্থিতি। শুধু উপস্থিত থাকাই নয়, অনুষ্ঠান দেখে মুগ্ধ বলেও জানালেন। 

সরস্বতী পুজোয় রাজভবনে আয়োজন হয়েছিল প্রতীকী হাতেখড়ির

এ দিন বাংলায় প্রতীকী হাতেখড়ি হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের মধ্যে কেউ না থাকলেও, দেখা গেল তথাগতকে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানে শামিল হলেও, রাজ্যপালের যা বয়স, তাতে হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। তবে তথাগত জানান, এ দিনের হাতেখড়ি অনুষ্ঠান দেখে মুগ্ধ তিনি। অত্যন্ত রুচিশীল অনুষ্ঠান হয়েছে বলেও জানান। প্রতীকী হাতেখড়ির পর সৌজন্য ভাষণে একদিকে রাজ্যপাল যখন বাংলায় বক্তৃতা করেন, মমতা বক্তৃতায় ছিল মলয়ালির ব্যবহার। বাংলা এবং মলয়ালির এমন মিশেলেরও প্রশংসা করেন তথাগত।  

তবে তথাগত যেখানে অনুষ্ঠানে হাজিরা দেওয়া থেকে প্রশংসা, কিছুতেই ইতস্তত করেননি, রাজ্য বিজেপি-র নেতারা উল্টো অবস্থানই নিয়েছেন। বরং রাজ্যপাল হাসিমুখে শ্লেটে অ-আ লেখার আগের মুহূর্তেও অনুষ্ঠান নিয়ে বিদ্রুপ ছুড়ে দেন শুভেন্দু। হাতেখড়ির জন্য রাজ্যপাল ভুল শিক্ষক চয়ন করেছেন, এমন মন্তব্য ছুড়ে দেন দিলীপ। তার পাল্টা তৃণমূলও কটাক্ষ করতে ছাড়েনি তাদের। রাজ্যপাল বাংলাকে ভালবাসছেন, বাংলার সঙ্গে সম্পৃক্ত হতে চাইছেন, বিজেপি নেতারা তা সহ্য করতে পারছেন না বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। 

আরও পড়ুন: C V Ananda Bose: হাতেখড়িতে 'জয় বাংলা', রাতেই দিল্লিযাত্রা রাজ্যপালের, শাহ-ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ!

রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি নিয়ে এই রাজনৈতিক উত্তাপ দিল্লিতেও পৌঁছে গিয়েছে। কারণ অনুষ্ঠান শেষে সৌজন্য ভাষণে 'জয় বাংলা' ধ্বনি শোনা যায় রাজ্যপালের মুখে, যা মূলত তৃণমূল ব্যবহার করে থাকে। এর পর পরই রাজভবন সূত্রে জানা যায়, রাতেই দিল্লি উড়ে যেতে হচ্ছে রাজ্যপালকে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা অধুনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (যাঁর সঙ্গে মমতা সরকারের সংঘাত সর্বজনবিদিত) সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। 

রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি নিয়ে এই রাজনৈতিক উত্তাপ দিল্লিতেও পৌঁছে গিয়েছে

এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিত বলে যদিও জানায় রাজভবন। কিন্তু প্রতীকী হাতেখড়ির পরই তাঁর দিল্লিযাত্রা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতে আরও ইন্ধন জুগিয়েছে শুভেন্দুর মন্তব্য। কারণ রাজ্যপালের দিল্লি যাওয়া নিয়ে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী এবং নন্দিনী রাজ্যপালকে লিখিত ভাষণে জয় বাংলা লিখিয়ে বলিয়েছেন। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। নিশ্চয়ই এটা রাজ্যপালকে অনেকে বলবেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget