এক্সপ্লোর

Tathagata On Babul:‘বোকাটা যদি একবার জিজ্ঞেস করত!’ বাবুলকে ট্যুইটে খোঁচা তথাগতর

Tathagata Roy On Babul Supriyo:তৃণমূলের ২০ জনের জাতীয় কর্মসমিতিতে ঠাঁই হয়নি বাবুল সুপ্রিয়র। আর তা নিয়েই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে খোঁচা দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।

কলকাতা: তৃণমূলের (TMC) ২০ জনের জাতীয় কর্মসমিতিতে (national working committee)ঠাঁই হয়নি বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। আর তা নিয়েই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে খোঁচা দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় (Tathagata Roy)। বাবুল সুপ্রিয়কে কটাক্ষ ট্যুইট করলেন বিজেপি নেতা তথাগত রায়। ট্যুইটে তথাগত রায়  লিখেছেন, ‘আমার একটু দুঃখই হচ্ছে, ছেলেটাকে আমি ভালবাসতাম। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়, রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই। বোকাটা যদি একবার আমাকে জিজ্ঞেস করত!’ দলে যুব মোর্চার এক নেতার ট্যুইট রিট্যুইট করে এভাবে খোঁচা দিয়েছেন তথাগত রায়। 

ওয়ান পার্সন ওয়ান পোস্ট বিতর্ক, নবীন-প্রবীণ শিবিরে ফাটলের জল্পনা, তৃণমূল-আইপ্যাক বিচ্ছেদের গুঞ্জন।  এই আবহে শনিবার বৈঠকে বসে জাতীয় কর্মসমিতি গঠন করেছে তৃণমূল। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের জাতীয়স্তরের শীর্ষস্তরীয় সব পদ আপাতত অবলুপ্ত করা হয়েছে। অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে সর্বভারতীয় সহ সভাপতি...এই ধরণের জাতীয় শীর্ষপদে আপাতত কেউ থাকছে না।বর্তমানে তৃণমূলের জাতীয়স্তরে একটাই পদ রইল। তা হল চেয়ারপার্সন। আর সেই পদে মমতা বন্দ্যোপাধ্যায়।নতুন কর্মসমিতির সদস্যদের মধ্যে কে কোন শীর্ষ পদ পাবেন তা ঠিক করবেন মমতা।

এর আগে বাবুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তথাগত রায়ের সঙ্গে তাঁর ট্যুইট-যুদ্ধ শুরু হয়েছিল। তৃণমূল এদিন ২০ জনের যে জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়,অমিত মিত্র,অভিষেক বন্দ্যোপাধ্যায়,অনুব্রত মণ্ডল,অরূপ বিশ্বাস,অসীমা পাত্র,বুলুচিক বরাইক,চন্দ্রিমা ভট্টাচার্য,সুব্রত বক্সী,পার্থ চট্টোপাধ্যায়,ফিরহাদ হাকিম,জ্যোতিপ্রিয় মল্লিক,কাকলি ঘোষদস্তিদার,গৌতম দেব,মলয় ঘটক,রাজেশ ত্রিপাঠী,শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়,যশবন্ত সিনহা। 

এই তালিকায় নাম নেই বাবুল সু্প্রিয়র। তা নিয়েই বাবুলকে খোঁচা দিয়েছেন তথাগত। উল্লেখ্য, বিজেপি ছেডে় বাবুলের তৃণমূল যোগদানের পর দুজনের মধ্যে ট্যুইট-যুদ্ধ দেখা দিয়েছিল।  টুইটারে বাবুল সুপ্রিয়কে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ বলে নিশানা করেছিলেন তথাগত রায়। এর জবাবে বাবুল টুইটে ট্যাগ করে ‘বিশ্বাসঘাতক’ শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এরপর তথাগত ফের বাবুলকে জবাব দিয়েছিলেন। 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা

ভিডিও

Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget