এক্সপ্লোর

BJP: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া, মন্দির-তীর্থস্থানে সাফাই কর্মসূচি পালন বিজেপির

West Bengal News: সামনেই লোকসভা ভোট। তার আগে ২২ জানুয়ারি, অযোধ্য়ায় রাম-মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ভোটের আগে যাকে দেশজুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে মরিয়া বিজেপি।

কলকাতা: ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দির উদ্বোধন। তার আগে, প্রধানমন্ত্রীর (Narendra Modi) ডাকে, বিভিন্ন মন্দির-তীর্থস্থানে সাফাই কর্মসূচি পালন করলেন বিজেপি নেতারা (BJP)। লোকসভা ভোটে তৃণমূলকেও সাফ করা হবে, কটাক্ষ করেছেন সুভাষ সরকার।

সাফাই অভিযানে বিজেপি: সামনেই লোকসভা ভোট। তার আগে ২২ জানুয়ারি, অযোধ্য়ায় রাম-মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ভোটের আগে যাকে দেশজুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে মরিয়া বিজেপি। সম্প্রতি দেশজুড়ে মন্দির ও তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপর রবিবারই দিল্লির করোলবাগে গুরু রবিদাসের মন্দিরে সাফাই অভিযানে অংশ নিলেন জে পি নাড্ডা। দিল্লির পাশাপাশি বাংলার বিভিন্ন মন্দিরেও স্বচ্ছতা অভিযানে অংশ নিতে দেখা গেল বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি থেকে বিজেপি সাংসদ, মন্ত্রী, নেতাদের। বাঁকুড়া শহরের সতীঘাটে, রাম মন্দির সাফাই করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “রাম মন্দিরকে কেন্দ্র করে যেমন মন্দির সাফাই হচ্ছে, তেমনই লোকসভা ভোটে তৃণমূলকে সাফাই করা হবে। দুর্নীতির জন্য তাদের সাফাই করতে হবে।’’ 

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে সাফাই অভিযানে সামিল হয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ও বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। শেঠ সুরজমল জালান ট্রাস্টের দায়িত্বে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই রাম মন্দির। বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন সৌমিত্র খাঁ। ঝাাঁটা হাতে মন্দির সাফাই করলেন বিষ্ণুপুরের বিজেপিসাংসদ।বহরমপুরে জগন্নাথ মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খড়গপুরের বোগদায় হনুমান মন্দির সাফাই করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তারপর তিনি খড়গপুর শহরের গেটবাজার এলাকায় ব্যবসায়ীদের হাতে রাম মন্দিরের প্রসাদ ও আমন্ত্রণপত্র। নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্দিরের চাতাল মুছলেন শুভেন্দু। তাঁর বিধানসভা কেন্দ্রে শতাধিক মন্দিরে সাফাই অভিযান চলছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

এদিকে অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উন্মাদনার সমালোচনায় সরব হলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। বললেন, "অযোধ্য়ায় রামের মূর্তি স্থাপন বিধি মেনে করা উচিত। নির্দিষ্ট বিধি পালন করাই প্রধানমন্ত্রীর দায়িত্ব। তা না করে নিজের নাম প্রচার করার অর্থ ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করা। সবকিছুতে দখলদারি করা উন্মাদের লক্ষ্মণ।'' মকর সংক্রান্তি উপলক্ষ্যে সাগর মেলায় গিয়ে পুরীর শঙ্করাচার্য জানিয়েছেন, ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন না।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ

সেরা শিরোনাম

West Bengal Live Update: শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানী ভবনে TMC বিধায়ক
শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানী ভবনে TMC বিধায়ক
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
News Live Update : শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে 'হামলা'
শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে 'হামলা'
Kunal Ghosh : মমতার সভায় যাওয়ার পথে 'কুণাল ঘোষের গাড়িতে হামলা', রড, লাঠি, পাথর, ইঁট, ডিম, কাঁধে চোট বিধায়কের
'কুণাল ঘোষের গাড়িতে হামলা', রড, লাঠি, পাথর, ইঁট, ডিম, কাঁধে চোট বিধায়কের

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget