এক্সপ্লোর

BJP: বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত লকেট, ফের অন্তর্দ্বন্দ্ব পদ্মে?

BJP Metting: দলের অন্দরের এহেন দ্বন্দ্ব ঘোচাতে মঙ্গলবার বৈঠক ডেকেছিল বঙ্গ বিজেপি। কিন্তু সেই বৈঠককে কেন্দ্র করেও ফের প্রকাশ্যে চলে এল বঙ্গ বিজেপির অন্দরের বিভেদ।

দীপক ঘোষ, কলকাতা: বঙ্গ (West Bengal) বিজেপির (BJP) গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তাঁর অভিযোগ, কলকাতায় থাকলেও, তাঁকে এই বৈঠকের ব্যাপারে জানানোই হয়নি। যদিও রাজ্য বিজেপি সভাপতির দাবি, যাঁদের সংগঠনের কাজের দায়িত্ব আছে, তাঁদের নিয়েই ছিল এই বৈঠক!

কী অভিযোগ লকেটের? 

পরপর ভোটে পরাজয়ের অস্বস্তি। তারওপর নেতায় নেতায় কথার লড়াই। দলের অন্দরের এহেন দ্বন্দ্ব ঘোচাতে মঙ্গলবার বৈঠক ডেকেছিল বঙ্গ বিজেপি। কিন্তু সেই বৈঠককে কেন্দ্র করেও ফের প্রকাশ্যে চলে এল বঙ্গ বিজেপির অন্দরের বিভেদ। কলকাতায় থাকলেও, বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। 

তাঁর দাবি, এই ধরনের বৈঠক যে হচ্ছে, তা তাঁকে জানানোই হয়নি। বিজেপির রাজ্য সংগঠনের ৬ জন সাধারণ সম্পাদকের মধ্যে ৩ জনকে এদিনের বৈঠকে দেখা যায়নি। তাঁদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় যেমন বৈঠকে না ডাকার অভিযোগ তুলেছেন তেমনই বৈঠকে দেখা যায়নি রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদক আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে।

আরও পড়ুন, ফের চিটফান্ডের পর্দাফাঁস শহরে, প্রতারিত কয়েক হাজার মানুষ

রাজ্য সভাপতির বক্তব্য

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "সব জেনারেল সেক্রেটারি ছিলেন না, লকেট ছিলেন না, অগ্নিমিত্রা পাল ছিলেন না...লকেট চট্টোপাধ্যায়ের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।" আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য, সব বৈঠকে সবাইকে ডাকা হয়না। এটাই নিয়ম। আর পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর বক্তব্য, তাঁর কাছে বৈঠকের খবর ছিল। কিন্তু রাজ্যের বাইরে থাকায় বৈঠকে যেতে পারেননি।

বিজেপির রাজ্য সভাপতির কথায়, "আপনারা যাদের নাম করছেন, তারা রাজ্য কমিটির সদস্য, বা রাজ্যের পদাধিকারী, রাজ্যের পদাধিকারীদের বৈঠকই ছিল না, তো তারা কেন ডাক পাবেন, যারা বিভাগের দায়িত্বে আছেন, বিভাগ ইনচার্জ আর জোন ইনচার্জ...."। 

এদিকে, ৪ঠা মে রাজ্যে আসছেন অমিত শাহ। তার আগে কি দলীয় কলহ সামলে ফেলতে পারবে বঙ্গ বিজেপি? নাকি হস্তক্ষেপ করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকেই? 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget