এক্সপ্লোর

Durga Puja Carnival: কার্নিভালে ফূর্তি করে বেড়াচ্ছেন মমতা! তীব্র আক্রমণ অগ্নিমিত্রার

Mamata Banerjee: কার্নিভালের নামে সরকারি টাকায় মোচ্ছব চলছে বলে রাজ্যকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

কলকাতা: করোনার জেরে মাঝে দু'বছরের বিরতি। ফের স্বমহিমায় ফিরল কলকাতার পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। তা নিয়ে শাসক-বিরোধী তরজাও তুঙ্গে। সরকারি টাকায় মোচ্ছব হচ্ছে বলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul )। 

পুজো কার্নিভাল নিয়ে বিরোধীদের তোপের মুখে রাজ্য

কার্নিভালের নামে সরকারি টাকায় মোচ্ছব চলছে বলে রাজ্যকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সুরে গলা মিলিয়ে অগ্নিমিত্রা বলেন, "আজ প্রদীপের তলায় ঘুটঘুটে অন্ধকার। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে কার্নিভাল হবে। কিন্তু সেই রাস্তার পাশেই আমাদের হবু শিক্ষক-শিক্ষিকারা বসে আছেন ন্যায্য দাবির জন্য। কেন আপনি সমস্যার সমাধান করছেন না? কেন আপনি কার্নিভালে ফূর্তি করে বেড়াচ্ছেন?"

ক'দিন আগেই বিসর্জনের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে জলপাইগুড়ির মালবাজারে। নদীর হড়পা বানে তলিয়ে গিয়েছেন কয়েক জন। সেই আবহে জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল হলেও, কলকাতায় পুজো কার্নিভাল হল আজ। তা নিয়েই রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা।

সরকারি অর্থ ব্যয়ে কার্নিভালের আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য় রবীন দেব বলেন, "এত মৃত্যু হচ্ছে, এখানে এত জন, ওখানে এতজন, সেখানে কার্নিভাল করছেন, এগুলোর কোনও মানে নেই।"

আরও পড়ুন: Durga Puja Carnival: পুজোর পরেও উৎসবের রেশ শহরে, বর্ণাঢ্য অনুষ্ঠানে কার্নিভ্যাল রেড রোডে, মমতার পাশে টলিউডও

শুধু বিরোধীরাই নন, একদা মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত, প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমনও কার্নিভাল বাতিলের আবেদন জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি লেখেন, "মাননীয়া, আমি তোমার বিরোধী নই। মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে যে জনহিতকর কাজগুলি তুমি করেছ, করে চলেছ, সেগুলির তুলনা নেই। আজ আমার একটি অনুরোধ, মালবাজারে প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের সহ নাগরিকদের যে আকস্মিক প্রাণহানি ঘটল, তা মনে রেখে তুমি অনুগ্রহ করে আজকের কার্নিভাল বাতিল করে দাও। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার কোনটা করণীয়, কোনটা করণীয় নয়, তা বলে দেওয়ার আমি কে? তিয়াত্তরে চলতে থাকা তোমার এক সহ নাগরিক হিসেবে আমি তোমায় অনুরোধ করতে পারি মাত্র।" 

কবীর সুমনও কার্নিভাল বাতিলের আবেদন জানান

কবীর সুমন আরও লেখেন, "সনির্বন্ধ অনুরোধ: মাননীয়া, মালবাজারের অকালমৃত ও তাঁদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো। মাননীয়া, আমি সেই লোকটা যে - তোমার আজকের ভক্ত, স্তাবকরা যখন তোমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছিল - নিজের টিভি অনুষ্ঠান - সঞ্চালকের চাকরির তোয়াক্কা না করে তোমার অনশন মঞ্চে ছুটে গিয়েছিল, তোমার পক্ষ নিয়েছিল, এক পাও নড়েনি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা, আজ মহাশ্বেতা দেবী থাকলে আমার ধারণা একই অনুরোধ জানাতেন। অনুগ্রহ করে কলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও। সামনের বছর না হয় আবার হবে।" তবে নির্দিষ্ট সূচি মেনেই এ দিন রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget