এক্সপ্লোর

Durga Puja Carnival: পুজোর পরেও উৎসবের রেশ শহরে, বর্ণাঢ্য অনুষ্ঠানে কার্নিভ্যাল রেড রোডে, মমতার পাশে টলিউডও

Kolkata News: কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা।

ককলকাতা: করোনার জেরে মাঝে দু'বছরের বিরতি। ফের স্বমহিমায় প্রত্যাবর্তন। কলকাতার রেড রোডে শুরু হল দুর্গাপুজো ২০২২-এর কার্নিভাল (Durga Puja Carnival)। সেখানে উপস্থিত রয়েছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও রয়েছেন। এ ছাড়াও টলিউডের ভাস্বর চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ঋত্বিকারা। তাতে শনিবার বিকেলে শহরের বুকে কার্যতই রঙের খেলা শুরু হল। 

রেড রোডে শুরু হল পুজো কার্নিভাল

এ দিন চলন্ত বাইকে সপরিবারে দুর্গা। বাইকে সওয়ার হয়েই ঢাক-ঘণ্টা বাজিয়ে আরাধনা। কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা (Kolkata Police)।  তার দুই পাশে দর্শকাসন। মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর বসার মঞ্চ। আমন্ত্রিত বিদেশি অতিথিরাও। কড়া নিরাপত্তায় রেড রোড। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ। কার্নিভালে কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। 


Durga Puja Carnival: পুজোর পরেও উৎসবের রেশ শহরে, বর্ণাঢ্য অনুষ্ঠানে কার্নিভ্যাল রেড রোডে, মমতার পাশে টলিউডও

আরও পড়ুন: Suvendu Adhikari : 'সরকারি টাকায় মোচ্ছব, বাবুঘাট বা কলকাতার কোনও ঘাটে হলে কার্নিভাল হত না', আক্রমণ শুভেন্দুর

দুর্গাপুজো মিটে গেলেও, শহরে এখনও উত্‍সবের রেশ রয়েছে। তাতে অন্য মাত্রা যোগ করল এই পুজো কার্নিভাল। দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি প্রাপ্তির পর রেড রোডে প্রথম কার্নিভাল। অংশগ্রহণে ৯৫টি পুজো। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।


Durga Puja Carnival: পুজোর পরেও উৎসবের রেশ শহরে, বর্ণাঢ্য অনুষ্ঠানে কার্নিভ্যাল রেড রোডে, মমতার পাশে টলিউডও

প্রতিটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট করা হয়েছে। একটি পুজো কমিটির জন্য সর্বাধিক ৩টি ট্যাবলো । পুজো কমিটি পিছু কার্নিভালে সর্বাধিক ৫০ জন থাকতে পারবেন। 

রাত ১১টা পর্যন্ত চলবে পুজো কার্নিভাল

বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত কার্নিভাল চলবে। তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে, উত্তরমুখী হসপিটাল রোড, খিদিরপুর রোড, রেড রোড, ক্যুইন্স ওয়ে ও পশ্চিমমুখী মেয়ো রোড। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড-সহ বেশ কিছু রাস্তা। 

সেরা শিরোনাম

উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget