এক্সপ্লোর

Jadavpur Chaos Update: "আধঘণ্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেব'' হুঁশিয়ারি ওন্দার BJP বিধায়কের

West Bengal News: গত শনিবার WBCUPA এবং SFI সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীকে ঘিরে চলে বিক্ষোভ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: যাদবপুরকাণ্ডে তৃণমূলের পর এবার বিজেপির হুঁশিয়ারি। কেউ বলছেন ১ মিনিটে দেখে নেবেন, কেউ আবার সময় নিয়েছিলেন ৩০ সেকেন্ড। এবার আধঘণ্টার মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

যাদবপুর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের: গত শনিবার WBCUPA এবং SFI সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীকে ঘিরে চলে বিক্ষোভ। এরইমধ্যে শিক্ষামন্ত্রী গাড়ির নীচে পড়ে আহত হন এক ছাত্র। যা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে একাধিকবার হুমকি-হুঁশিয়ারি শোনা গিয়েছে তৃণমূলের গলায়। এবার আসরে বিজেপিও। ওন্দার বিজেপি বিধায়ক বলছেন, যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম লুকোচুরি খেলছে। সেখানে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। বামপন্থীরা আর তৃণমূল চোরে চোরে মাসতুতো ভাই। ABVP-কে ওখানে ছেড়ে দিলে, আধঘণ্টার মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেব। যাদবপুর নিয়ে এবার হুঙ্কার দিতে শোনা গেল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। 

বিজেপি বিধায়ক বলছেন, "একটা কলেজ আছে...যাদবপুর। যাদবপুর তো এখন সারা ভারতের প্রাণকেন্দ্র হয়ে গেছে। কারণ, চোরে চোরে মাসতুতো ভাই। তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। ওই কলেজে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর সিপিএম লুকোচুরি খেলছে। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে।এত ধরনের নোংরা কাজ হয়...আর যেখানে সমর্থন করেন এই বামপন্থীরা। এই বামপন্থীরা তো চোরে চোরে মাসতুতো ভাই। আমরা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলব যে, সমস্ত দিক বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদের, ABVP-র কার্যকর্তাদের ছেড়ে দেন, আধঘণ্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেব। আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমরা কারও মুখাপেক্ষী হয়ে চলি না।''

যাদবপুরের এই ঘটনার পর গত সোমবার সন্ধে আরেকপ্রস্ত উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ABVP। আর ভিতরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা। দুপক্ষের মধ্য়ে রীতিমতো খন্ডযুদ্ধ বেঁধে যায়। মিছিল করে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পৌঁছে যান ABVP-র সদস্যরা। গেট ঠেলে ভিতরে ঢুকেও পড়েন অনেকে। গেট বন্ধ করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পাল্টা বিক্ষোভকারীরাও গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। গেটের উপর উঠে পড়েন এক বিক্ষোভকারী... SFI, AIDSO-র পতাকা ছুড়ে ফেলে সেই জায়গায় ABVP-র ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। ছিঁড়ে ফেলা হয় বাম ছাত্র সংগঠনের পোস্টারও। গেটের বাইরে শুয়ে পড়েন এবিভিপি সমর্থকরা। এই ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেয় তারা। 

আরও পড়ুন: Satoshpur Station Fire: সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড, শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল

সেরা শিরোনাম

Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget