এক্সপ্লোর

Satoshpur Station Fire: সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড, শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল

Railway Station Fire: আগুন লেগে বিপত্তি সাতসকালে। ৭-৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদা-বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড। আপ ও ডাউন দুটি শাখাতেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা নাগাদ প্ল্যাটফর্মের ওপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের।                 

প্ল্যাটফর্মে আগুন জ্বালিয়ে ব্যবসা করায় একাধিকবার বাধা দিয়েছে রেল। রেলের পক্ষ করা হয়েছে অভিযানও। সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ হেরফের হয়নি। পূর্ব রেলের সিংহ ভাগ স্টেশনেই ছবিটা এক। এদিন আগুন লেগে বিপত্তি সাতসকালে। শিয়ালদা-বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে আগুন লেগে ৭-৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। সকালে যাত্রী কম থাকায় এবং আশেপাশের দোকানগুলি বন্ধ থাকায় আগুন সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি। অভিযোগ, প্ল্যাটফর্মের ওপর ব্যাঙের ছাতার মতো দোকান গজিয়ে উঠেছে। প্রায়ই এই দোকানগুলিতে অসাবধানতাবশত আগুন লাগে।  যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আতঙ্কিত যাত্রীরা। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন লাগে। ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। পূর্ব রেল সূত্রে খবর, গত ১২ ফেব্রুয়ারি ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। বিকল্প EMU রেক আনার পর, ৪টে ১৯ মিনিটে রওনা দেয় সকালের প্রথম নৈহাটি লোকাল।                                                         

গত ২০ জানুয়ারি পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন লাগে। ছোটো ছোট ঘুমটি ঘর। দাহ্য বস্তু চারিদিকে। তিলজলার একটা কারখানায় অগ্নিকাণ্ডে উদ্বেগ ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪ টি ইঞ্জিন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রেল পরিষেবা। 

আরও পড়ুন: RG Kar News: নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিহত তরুণী চিকিৎসকের মায়ের, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget