এক্সপ্লোর

RG Kar Case: আর জি কর কাণ্ডে ৩ জনের গ্রেফতারি চাইছেন অভয়ার মা, শপথের আগে শিয়ালদা কোর্টে, কাদের সন্দেহ করছেন রত্না দেবনাথ?

Ratna Debnath: বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগেই শিয়ালদা কোর্টে অভয়ার মা রত্না দেবী। তিন জনকে গ্রেফতারের দাবি তুললেন।

কলকাতা: বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে শিয়ালদা আদালতে অভয়ার মা রত্না দেবনাথ। মেয়ের বিচারের আবেদন নিয়ে আদালতে পৌঁছলেন অভয়ার মা। তিনজনকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। আজই তাঁর আবেদনের শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। মেয়ের বিচারের জন্য লড়াই চলবে বলে জানিয়েছেন। (Ratna Debnath)

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ চলছে। বিজেপি-র টিকিটে পানিহাটিতে জয়ী হওয়া রত্না বিধানসভায় যাওয়ার আগে শিয়ালদা আদালতে উপস্থিত হন। মেয়ের বিচারে লড়াই চালিয়ে যেতেই তিনি সেখানে বলে জানান তিনি। তিন সন্দেহভাজনকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন। (RG Kar Case)

আরও পড়ুন: বেআইনিভাবে টোল আদায় নিয়ে এবার কড়া রাজ্যের নতুন সরকার, এল বড় নির্দেশ

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রত্না বলেন, "আমরা কোর্টে একটা পুট আপ দিয়েছি। তাই এসেছি এখানে। তিন জন সন্দেহভাজন। সেই তালিকা দিয়েছি আমরা।" মেয়ের বিচারের জন্যই ভোটের ময়দানে পা রেখেছিলেন রত্না। এদিন বলেন, "আগে এটাই প্রায়োরিটি। মেয়ে আমার গোটা পৃথিবী ছিল। গোটা পৃথিবী অন্য দিকে গেলেও, আমার এই জায়গাটা থাকবে। মেয়ের জন্য অন্তত।" তবে কোন তিন জনকে সন্দেহ করছেন, তা খোলসা করেননি তিনি। 

আরও পড়ুন: পাঠ্যবই থেকে সিঙ্গুর আন্দোলনের অংশ সরানোর দাবি, ‘কন্যাশ্রী’, ‘সবুজ সাথী’, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পেও ‘পরিবর্তনে’র ডাক

আর জি কর কাণ্ডের পর নয় নয় করে দু'বছর কাটতে চলেছে। আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। যদিও একা সঞ্জয়ের পক্ষে ওই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে দাবি নির্যাতিতার পরিবারের। আগাগোড়াই সেই দাবি করে আসছেন তাঁরা। তবে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-ও সঞ্জয়কেই অপরাধী বলে চিহ্নিত করেছে। আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে সঞ্জয়কে। 

তবে আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও, তাঁদের মেয়ের মর্মান্তিক পরিণতিতে আরও লোকজন যুক্ত ছিল বলে বরাবর দাবি করে আসছেন রত্না এবং তাঁর স্বামী। এমনকি বিজেপি-র টিকিটে প্রার্থী হওয়ার সময়ও তিনি জানান, মেয়ের জন্য বিচার আদায় করে আনতেই রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিচার পেতে গেলে হাতে ক্ষমতা প্রয়োজন বলে জানান। সেই সময় সমালোচনার মুখে পড়তে হলেও নিজের অবস্থান থেকে নড়েননি তিনি। এদিন বিধানসভায় শপথ নেওয়ার আগে আদালতেই ছুটে যান রত্না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget