এক্সপ্লোর

West Bengal Government: বেআইনিভাবে টোল আদায় নিয়ে এবার কড়া রাজ্যের নতুন সরকার, এল বড় নির্দেশ

Illegal Toll Plaza: বেআইনি টোল প্লাজা বন্ধ করতে নির্দেশিকা। রাজ্যের নতুন সরকাররে বড় পদক্ষেপ।

কলকাতা: এবার বেআইনি টোলপ্লাজা বন্ধ করার নির্দেশ দিল রাজ্যের নতুন সরকার। সেই মর্মে নোটিসও জারি করা হয়েছে। সব জেলার জেলাশাসককে এই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যের সব অবৈধ টোলপ্লাজা এবং ব্লক গেট চিহ্নিত করে, সেগুলিকে বন্ধ করতে হবে। অনুমতি ছাড়া সেগুলো যাতে ফের চালু না করা হয়, সেদিকে নজর রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। (Illegal Toll Plaza)

বেআইনি টোলপ্লাজা বন্ধ করতে বুধবার নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের তরফে সেটি পৌঁছে গিয়েছে জেলাশাসকদের কাছে। বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি টোল করে টাকা আদায় চলছিল। বেআইনি ভাবে টাকা আদায় করা হচ্ছিল সেখান থেকে। বিভিন্ন এলাকা, গ্রামে ঢোকার মুখে ব্যারিকেড করে চলছিল টাকা আদায়। (West Bengal Government)

আরও পড়ুন: এবার নিজের কনভয়ে কাটছাঁট মোদির, গাড়ির সংখ্যা কমাতে বললেন, জ্বালানি সঙ্কট কতটা গুরুতর?

জেলাশাসকদের বলা হয়েছে, এই রকম বিভিন্ন জায়গায় যে টোল গেট, ড্রপ গেট করা হয়েছে, ব্যারিকেড করে টাকা আদায় চলছে, সম্পূর্ণ বেআইনি ভাবে, অনুমোদন ছাড়াই যা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। কোনও টোল নেওয়া যাবে না। বেআইনি ভাবে টোল আদায় বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করতে বলা হয়েছে। 

আরও পড়ুন: এবার নিজের কনভয়ে কাটছাঁট মোদির, গাড়ির সংখ্যা কমাতে বললেন, জ্বালানি সঙ্কট কতটা গুরুতর?

সেই সঙ্গে, রাজ্যের বৈধ টোল প্লাজাগুলির কাগজপত্র ঠিকঠাক রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। রাজ্যের সব বৈধ টোল প্লাজা কর্তৃপক্ষের নাম এবং টেন্ডারের মেয়াদ খতিয়ে দেখার কাজ শুরু করতে হবে অবিলম্বে। সেই মতো সমস্ত বৈধ এবং অবৈধ টোল প্লাজা চিহ্নিত করে, তালিকা তৈরি করে রিপোর্ট জমা দিতে হবে আগামী ১৫ তারিখ দুপুর ১২টার মধ্যে।

বুধবারই রাজ্য বিধানসভায় শপথ নেন শুভেন্দু এবং বিজয়ী বিধায়করা। আগামী কালও শপথগ্রহণ হবে। সেই আবহেই টোল প্লাজা নিয়ে নির্দেশিকা এল। পাশাপাশি, নিজের কনভয়ের গাড়ির সংখ্যাও কমিয়েছেন শুভেন্দু। জ্বালানি সাশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দিয়েছেন। তিনি নিজেও কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়েছেন। শুভেন্দুর কনভয়ের গাড়ির সংখ্যাও কমল। 


প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা অন্তত ৫০% কমানো হয়েছে। ধাপে ধাপে বাড়ানো হবে ইলেকট্রিক ভেহিকলের সংখ্যা। অমিত শাহের কনভয়ে গাড়ির সংখ্যাও কমানো হয়েছে।  নরেন্দ্র মোদির বার্তার পর মধ্যপ্রদেশ, রাজস্থানেও মুখ্যমন্ত্রীর কনভয়ে কমানো হয়েছে গাড়ির সংখ্যা। বিধায়ক, সরকারি আধিকারিকদের যতটা সম্ভব কম গাড়ি ব্যবহার করতে নির্দেশ দিল্লির মুখ্যমন্ত্রীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget